News Flash

  • Home
  • Uncategorized
  • জনতা কার্ফিউ মানতে রাজ্যপালের আহ্বান
Image

জনতা কার্ফিউ মানতে রাজ্যপালের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ করোনা ভাইরাসের মোকাবিলায় জনতা কার্ফিউ মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস৷ প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাস মোকাবিলায় জনতা কার্ফিউ-এর প্রস্তাব দিয়েছেন৷ ওই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন তিনি৷ এদিকে, শুক্রবার পর্যন্ত ত্রিপুরায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ১৩২ জনকে নজরদারিতে রাখা হয়েছে৷ তবে তাঁদের কারোর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর৷


শুক্রবার এক প্রেস বার্তায় রাজ্যপাল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী যে পরামর্শ দিয়েছেন সেই নিরিখে ত্রিপুরাবাসীকে এই সংকটের সময়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশিকাকে মেনে চলার আবেদন জানাচ্ছি৷ তিনি সকল ত্রিপুরাবাসীর কাছে ২২ মার্চ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ’জনতা কার্ফিউ’ মেনে চলতে এবং রাজ্য ও কেন্দ্রের সমস্ত স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট পরিষেবাদানকারীদে উদ্দেশ্যে বিকাল ৫টায় হাততালি দিয়ে অভিবাদন জানাতে আহ্বান জানিয়েছেন৷ রাজ্যপাল এই কঠিন সময়ে সবাইকে একজোট হয়ে প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতির মোকাবিলা করার অনুরোধ জানিয়েছেন৷


এদিকে, করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে৷ আজ দফতরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রতিনিধি / সরকারি কর্মচারী / চিকিৎসা পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত আছেন তাঁরা ছাড়া ৬৫ বছরের ঊধর্ে সমস্ত প্রবীণ নাগরিকরা বাড়ির অভ্যন্তরে থাকুন৷ শুধুমাত্র চিকিৎসাজনিত কারণে বা কোনও জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না এবং কোনও সমাবেশ বা ভিড় এড়িয়ে চলুন৷ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১০ বছর বয়সের নীচে সমস্ত শিশুদেরও ঘরে রাখুন৷ কোনও পার্ক, পিকনিক, খেলার মাঠ, যেখানে জনসমাগম ঘটে সেখানে না নিয়ে যেতে অনুরোধ জানানো হয়েছে৷


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের দিন পর্যন্ত ১৩২ জনকে দফতরের পক্ষ থেকে কোয়ারেন্টাইনে বা পৃথকভাবে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে৷ এখন পর্যন্ত ৬ জনের মধ্যে কোভিড-১৯ এর সাদৃশ্যপূর্ণ লক্ষণ দেখা দিয়েছিল এবং তাঁদের পরীক্ষা করে নিগেটিভ পাওয়া গেছে৷ এই পরিস্থিতি মোকাবিলার জন্য সকলের সহযোগিতা আশা করছে দফতর৷ এছাড়া জনগণকে সতর্ক ও সচেতন থাকতে এবং অযথা গুজব না ছড়াতেও বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top