News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ : মুলতুবি প্রস্তাব এনে বিধানসভায় লেজেগোবরে বিরোধীরা, তুমুল হট্টগোল
Image

১০৩২৩ : মুলতুবি প্রস্তাব এনে বিধানসভায় লেজেগোবরে বিরোধীরা, তুমুল হট্টগোল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ ত্রিপুরায় ১০৩২৩ এডহক শিক্ষক ইস্যুতে আজ বিধানসভায় বিরোধীরা লেজেগোবরে হলেন৷ কারণ, ত্রিপুরা সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেরাই ট্রেজারী বেঞ্চের তোপের মুখে পরেন৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে অধ্যক্ষ অধিবেশন মুলতুবি করে দেন৷
আজ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে বিরোধী দল সিপিএম ১০৩২৩ এডহক শিক্ষকদের নিয়ে আলোচনার জন্য অধ্যক্ষ রেবতী দাস-র কাছে মুলতুবি প্রস্তাব জমা দেন৷ কিন্তু, বিধানসভার নিয়ম অনুযায়ী হয়নি, এই কারণ দেখিয়ে অধ্যক্ষ বিরোধীদের আনা মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন৷ এ-নিয়ে বিধানসভায় অর্থমন্ত্রীর বাজেট পেশ হওয়ার পর বিরোধীরা ১০৩২৩ এডহক শিক্ষক ইস্যুতে আলোচনার জন্য সরব হন৷ ১০৩২৩ এডহক শিক্ষক ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুক্তিতে তাঁরা বারবার অধ্যক্ষের কাছে আলোচনায় সম্মতি দেওয়ার আবেদন জানান৷ কিন্তু অধ্যক্ষ তাতে রাজি না হওয়ায় বিরোধীরা সরকার বিরোধী স্লোগান দিতে শুরু করেন এবং বিক্ষোভ দেখান৷


বিরোধীদের হই হট্টগোলে বিধানসভা উত্তপ্ত হয়ে উঠে৷ কারণ, ট্রেজারী বেঞ্চের সদস্যদেরও ক্রমশ ধৈযর্ে্যর বাঁধ ভাঙছিল৷ একসময় বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন৷ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অধ্যক্ষ প্রশ্ণোত্তর পর্ব সমাপ্ত হওয়ার পর তাঁদের আলোচনার সুযোগ দেওয়া হবে এই আশ্বাস দিয়ে বিরোধীদের আসনে ফিরে যেতে অনুরোধ করেন৷ কিন্তু, বিরোধীরা সমস্ত কিছু বাদ দিয়ে ১০৩২৩ এডহক শিক্ষক ইস্যুতে আলোচনার দাবিতে অনড় থাকেন৷ পরিস্থিতি ক্রমশ আরো উত্তপ্ত হয়ে উঠছিল দেখে ট্রেজারী বেঞ্চের সদস্য প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মন বিরোধীদের উদ্দেশ্যে প্রস্তাব দেন, প্রশ্ণোত্তর পর্ব শেষে শিক্ষামন্ত্রী ওই ইস্যুতে বিবৃতি দিন৷ কিন্তু, তাতেও বিরোধীরা নিজেদের দাবি থেকে এক চুলও নড়েননি৷


এদিকে, বিরোধী সদস্যদের সরকার বিরোধী স্লোগানে ট্রেজারী বেঞ্চের সদস্যরাও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ এদিন তারা নজিরবিহীনভাবে ওয়েলে নেমে বিরোধীদের লক্ষ্য করে পাল্টা স্লোগান দিয়ে বলেন, আপনাদের ভুলের কারণে ১০৩২৩ শিক্ষকের চাকরী বাতিল হয়েছে৷ তাঁর জবাব দিন, কেন তাঁদের চাকরী বাতিল হয়েছিল৷ একসময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে মার্শালরা বিরোধীদের চারিদিক দিয়ে ঘেরাও করে নেন৷ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই ওই পদক্ষেপ নিতে হয়েছিল বলে মনে করা হচ্ছে৷ কারণ, ট্রেজারী কয়েকজন সদস্য ভীষণ মারমুখী ভঙ্গিমায় ছিলেন৷ পরিবহন মন্ত্রী এবং শিক্ষা মন্ত্রী ও বিধায়ক সুশান্ত চৌধুরী ট্রেজারী বেঞ্চের সদস্যদের সামাল দেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন৷


বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতিতে অধ্যক্ষ দুপুর ২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন৷ এরপর বিরোধীরা এদিনের মত বিধানসভা থেকে বেরিয়ে যান৷ দ্বিতীয়ার্ধে বিরোধীদের একজন সদস্যও অধিবেশনে অংশ নেননি৷ এদিন স্পষ্ট দেখা গেছে, ১০৩২৩ এডহক শিক্ষক ইস্যুতে ত্রিপুরা সরকারকে চাপে ফেলতে গিয়ে উল্টো বিরোধীরাই ল্যাজেগোবরে হলেন৷ কারণ, ওই শিক্ষকদের চাকরী বাতিল হওয়ার জন্য অনেকাংশে পূর্বতন সরকার তথা বর্তমান বিরোধীরা দায়ী৷ বিশেষ করে বর্তমান বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকেই ওই শিক্ষকদের চাকরী বাতিলের জন্য দায়ী করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top