News Flash

  • Home
  • Uncategorized
  • গুরত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা, বিট কনস্টেবলদের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
Image

গুরত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা, বিট কনস্টেবলদের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ মঙ্গলবারের মত বুধবার রাত্যে অফিসের কাজকর্ম শেষ করে হাঁটলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিন তিনি মহাকরণ এবং বিধানসভার চারপাশে হেঁটে আইএলএস হাসপাতাল হয়ে ভিআইপি রোড পর্যন্ত আসেন৷ এরই মধ্যে হাসপাতাল সংলগ্ণ এলাকায় ৫ যুবককে একটি গাড়ির মধ্যে সন্দেহজনক অবস্থায় দেখেন খোদ মুখ্যমন্ত্রী৷ সঙ্গে সঙ্গেই পুলিশকে তিনি বলেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য৷ তৎক্ষণাৎ পুলিশ গাড়িটি আটক করে এবং ওই যুবকদের গ্রেফতার করে এনসিসি থানায় নিয়ে যায়৷


মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে জবাব জানতে চান যে, বিধানসভা, সচিবালয়, রাজভবন এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করা সম্ভব হয় কিভাবে? সংশ্লিষ্ট এলাকায় বিট কনস্টেবলের ভূমিকাই বা কি ছিল? এ বিষয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের, সংশ্লিষ্ট এলাকায় নিযুক্ত বিট কনস্টেবলদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷


পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের জানান যে, শহর আগরতলাকে নিরাপদ রাখার পাশাপাশি মানুষের নিশ্চিন্তে ঘুমানোর স্বার্থে তিনি প্রয়োজনে রাত বারোটা পর্যন্ত হাঁটবেন৷ রাজধানীর বিভিন্ন এলাকায় এভাবে মুখ্যমন্ত্রী তাঁর পদযাত্রা আগামী দিনেও জারি রাখবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top