News Flash

  • Home
  • Uncategorized
  • ঘোর কলিযুগে বাস করছি, করোনা নিয়ে মন্তব্য বিচারপতি অরুণ মিশ্রের
Image

ঘোর কলিযুগে বাস করছি, করোনা নিয়ে মন্তব্য বিচারপতি অরুণ মিশ্রের

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। চিনা ভাইরাসে কবলে ১৪৭ জন। নিহত তিন। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরুণ মিশ্র জানিয়েছেন, এমন ধরণের মহামারী একশো বছরে একবার হয়। ঘোর কলিযুগে বসবাস করছি। এই ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব নয়। মানুষ এমন একটা জাতি যে সব কিছু তৈরি করতে পারে। অস্ত্রও বানিয়েছে মানুষ কিন্তু ভাইরাসের বিরুদ্ধে সে লড়তে অক্ষম। নিজস্ব উপায়ে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারি স্তরে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়া মুশকিল।

বর্ষীয়ান আইনজীবী সি এ সুর্দশন জানিয়েছেন, ক্ষমতাবানদের হাতে দুর্বলদের নিধন হওয়াকে এই ধরিত্রী আর সহ্য করতে পারছে না। ৮০ বছর বয়সের বেশি মানুষ এই রোগে মারা যাবেন।

বিচারপতি এম আর শাহ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে এক বর্ষীয়ান আইনজীবী সঙ্গে দুইজন নতুন আইনজীবীর আসা উচিত। কিন্তু দুইজনের জায়গায় ৫ থেকে ৬ র‍য়েছে ঢুকে পড়ছে। এমন চলতে পারে না।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top