News Flash

  • Home
  • Uncategorized
  • বিজয় রাঙ্খলের আইএনপিটিতে মিশে গেল অনিমেশের এনসিটি, ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক
Image

বিজয় রাঙ্খলের আইএনপিটিতে মিশে গেল অনিমেশের এনসিটি, ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ ইন্ডিজিনিয়াস ন্যাশনালিস্ট পার্টি অব তুইপ্রা (আইএনপিটি)-তে মিশে গেল ন্যাশনাল কনফারেন্স অব ত্রিপুরা (এনসিটি)৷ ত্রিপুরার দুই জনজাতিভিত্তিক আঞ্চলিক দল মিলেমিশে একাকার হয়ে গঠিত হল আইএনপিটি ইউনাইটেড৷ এডিসি নির্বাচনের প্রাক-মুহূর্তে দুই দল একত্রিত হয়ে গ্রাম-পাহাড়ে ভীষণ প্রভাব ফেলবে বলে দাবি করেছেন আইএনপিটি সভাপতি বিজয় কুমার রাঙ্খল৷ এদিকে এনসিটি সুপ্রিমো অনিমেষ দেববর্মার দাবি, বিক্ষিপ্তভাবে আন্দোলনে জনজাতিদের অস্তিত্ব সংকটে পড়েছে৷ তাই সময় হয়েছে একত্রিতভাবে লড়াইয়ের৷ শনিবারের দুই দলের সভায় উপস্থিত হয়ে ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মণ জনজাতিদের ঐক্যবদ্ধ সংগ্রামের পক্ষে সওয়াল করেন৷


ত্রিপুরায় একসময় অনিমেষ দেববর্মা আইএনপিটি-র সদস্য ছিলেন৷ কিন্তু মতানৈক্যের সৃষ্টি হলে তিনি আইএনপিটি ছেড়ে নতুন দল গঠন করেছিলেন, নাম দিয়েছিলেন ন্যাশনাল কনফারেন্স অব ত্রিপুরা৷ দীর্ঘ ১৩ বছর তিনি এনসিটি দলের সুপ্রিমো হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ জনজাতিদের জন্য রাজনীতির অন্যতম মুখ হিসেবে তিনি পরিচিত ছিলেন৷ কিন্তু, এনসিটি-র ব্যানারে তিনি কখনও সফলতা অর্জন করতে পারেননি৷ তাই ১৩ বছর পর ফের পুরনো দলে ফিরে যাওয়াই উচিত বলে মনে করেছেন অনিমেষ৷


তিনি বলেন, ত্রিপুরায় বিক্ষিপ্ত আন্দোলনের সময় এখন সমাপ্ত হয়েছে৷ দীর্ঘদিন জনজাতিদের জন্য বিক্ষিপ্তভাবে লড়াই করেছি৷ কিন্তু, তার ফসল তুলতে পারিনি৷ তাঁর কথায়, বিক্ষিপ্তভাবে লড়াই করে আমরাই শেষ হয়ে গেছি৷ পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে জনজাতিদের অস্তিত্বই সংকটে পড়েছে৷ তাই এখন আমাদের একত্রিত হওয়ার সময় এসেছে৷ তিনি বলেন, আজ এনসিটি দীর্ঘ ১৩ বছর লড়াই করার পর আইএনপিটি-তে মিশে যাচ্ছে৷ তা থেকে গঠিত হচ্ছে আইএনপিটি ইউনাইটেড৷ তিনি আশা প্রকাশ করে বলেন, জনজাতিদের স্বার্থে যারা বিক্ষিপ্তভাবে লড়াই করছেন, তাঁরাও একত্রিত হবেন৷ তাঁর দাবি, এনসিটি দল গঠন কোনও ভুল সিদ্ধান্ত ছিল না৷ কিন্তু এখন মনে হচ্ছে, একত্রিত হয়ে কাজ করি, তবেই মিলবে সাফল্য৷


এদিন আইএনপিটি সভাপতি বিজয় রাঙ্খল বলেন, এডিসি নির্বাচনের আগে দুই জনজাতিভিত্তিক রাজনৈতিক দলের একত্রিত হওয়ায় গ্রাম-পাহাড়ে ভীষণ প্রভাব ফেলবে৷ তিনি বলেন, আগামীদিনে আমরা আরও জনজাতিভিত্তিক রাজনৈতিক দলকে কাছে টানার চেষ্টা করব৷ তাঁর দাবি, আজকের এই কর্মসূচি এডিসি নির্বাচনের মহড়া বলা যেতেই পারে৷


এদিকে, ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মণ জনজাতিদের ঐক্যবদ্ধ সংগ্রামের পক্ষে সওয়াল করেছেন৷ তাঁর কথায়, শুধু দুই দল একত্রিত হলে চলবে না৷ সমস্ত জনজাতিদের এক ছাতার তলায় আসার সময় এবং প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top