News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরির নিশ্চয়তার দাবিতে ৪৮ ঘণ্টার গণবস্থানে অ্যাডহক শিক্ষকরা, আইন অমান্য আন্দোলনের হুমকি
Image

চাকরির নিশ্চয়তার দাবিতে ৪৮ ঘণ্টার গণবস্থানে অ্যাডহক শিক্ষকরা, আইন অমান্য আন্দোলনের হুমকি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ চাকরির নিশ্চয়তার দাবিতে ৪৮ ঘণ্টার গণ-অবস্থানে বসলেন অ্যাডহক শিক্ষকরা৷ শাঁখ বাজিয়ে এবং উলুধবনি দিয়ে শনিবার গণ-অবস্থানে বসেন তাঁরা৷ তা দেখে মনে হচ্ছিল, তাঁরা যুদ্ধে নামছেন৷ অবশ্য অ্যাডহক শিক্ষকদের জ্বালাময়ী ভাষণে অনেকটাই স্পষ্ট হয়ে গেছে, তাঁদের চাকরির নিশ্চিয়তা না মিললে ত্রিপুরা সরকারের সাথে যুদ্ধ শুরু করবেন তাঁরা৷ প্রস্তুতিও এমনটাই নিয়েছেন, তা আজ সাফ জানিয়েছেন অ্যাডহক শিক্ষক সংগঠনের সভাপতি বিমল সাহা৷ তাঁর হুঁশিয়ারি, অ্যাডহক শিক্ষকদের চাকরি সুনিশ্চিত না হলে এবং ১৬ মার্চ সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে ত্রিপুরা সরকার সহযোগিতা না করলে ১৭ মার্চ থেকে তাঁরা আইন অমান্য আন্দোলনে ঝাঁপাবেন৷


প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ অ্যাডহক শিক্ষকদের চাকরির সময়সীমা সমাপ্ত হচ্ছে৷ সময় যত ঘনিয়ে আসছে তাঁদের আন্দোলন ততই তেজি রূপ নিচ্ছে৷ পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ১০৩২৩ অ্যাডহক শিক্ষক সংগঠন ৪৮ ঘন্টার গণ-অবস্থান শুরু করেছে৷ গণ-অবস্থান মঞ্চ থেকে সংগঠনের সভাপতি বিমল সাহা বলেন, শিক্ষা দফতরের ভুলে তাঁদের চাকরি বাতিল হয়েছে৷ তাঁর মাশুল ত্রিপুরা সরকারকেই গুনতে হবে৷ তিনি বলেন, পাঁচ দফা দাবির ভিত্তিতে আমরা গণ-অবস্থানে বসেছি৷ ওই দাবিগুলি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবো আমরা৷ তিনি বলেন, ভেলিডেশন অ্যাক্ট লাগু করে তাঁদের চাকরি সুনিশ্চিত এবং প্রয়াত অ্যাডহক শিক্ষকদের পরিবারকে ডাই-ইন-হারনেসে চাকরি-সহ পাঁচ দফা দাবি পূরণ করতেই হবে৷ সাথে তিনি বলেন, আগামী ১৬ মার্চ সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে৷ ওই দিন মামলায় ত্রিপুরা সরকারকে সহায়তা করতে হবে৷ তা না হলে, আগামী ১৭ মার্চ থেকে আইন অমান্য আন্দোলনে নামবো আমরা, হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি৷


এদিন গণ-অবস্থান মঞ্চে বক্তারা ত্রিপুরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন৷ পূর্বতন সরকার এবং বর্তমান সরকার উভয়কেই কাঠগড়ায় দাঁড় করেছেন তাঁরা৷ তাঁদের বক্তব্য, পূর্বতন সরকারের ভুল নীতির কারণে আদালতের রায়ে ১০৩২৩ শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে৷ তেমনি, বর্তমান সরকার ভোটে জয়ী হওয়ার জন্য চাকরি বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েও এখন দু বছরে কোনও হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না৷ তাঁদের চাকরির নিশ্চয়তা না দেওয়া হলে ত্রিপুরায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং তাতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হলে তার জন্য ত্রিপুরা সরকার দায়ী থাকবে বলে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top