News Flash

  • Home
  • Uncategorized
  • ছবিমুড়াকে প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে যুক্ত করার প্রস্তাব, আরও চারটি স্থল খননের জন্য চিহ্ণিত
Image

ছবিমুড়াকে প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে যুক্ত করার প্রস্তাব, আরও চারটি স্থল খননের জন্য চিহ্ণিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ ছবিমুড়া-কে প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে যুক্ত করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে৷ তাছাড়া, ত্রিপুরায় আরও চারটি নতুন স্থান খনন করার জন্য চিহ্ণিত করা হয়েছে৷ সেখানে হিন্দু কিংবা বৌদ্ধ সংসৃকতির প্রমাণ মিলবে বলে ধারণা করছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া-র (এএসআই) ত্রিপুরা সাব-সার্কল৷ সহকারী প্রত্নতত্ত্ববিদ এম জ্যাকসন জানিয়েছেন, চারটি স্থান বাছাই করা হয়েছে ঠিকই, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি৷


হিন্দুস্থান সমাচার-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এএসআই ত্রিপুরা সাব-সার্কলের সহকারী প্রত্নতত্ত্ববিদ বলেন, ত্রিপুরায় আটটি স্থানে এএসআই-এর সরাসরি তত্ত্বাবধানে রয়েছে৷ পিলাক, ঊনকোটি, উদয়পুর, অমরপুর, বক্সনগর মিলিয়ে মোট আটটি স্থানের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে৷


তাঁর কথায়, জম্পুই পাহাড়ে ভাংমুনে সমাধিস্থল পাওয়া গিয়েছে৷ সেখানে কিছু হাঁড় উদ্ধার হয়েছে৷ এতে ধারণা করা হচ্ছে, ওই সমাধিস্থল ১৬ কিংবা ১৭ শতকের সমসাময়িক হবে৷ তিনি বলেন, ওই নমুনা দিল্লিতে পাঠানো হয়েছে৷ পরীক্ষা-নিরীক্ষার পর এর সঠিক সময় জানা যাবে৷ তাঁর দাবি, খুব শীঘ্রই রিপোর্ট হাতে আসবে৷ সাথে তিনি যোগ করেন, অমরপুরে তিনটি মন্দির রয়েছে৷ ১ নম্বর মন্দির, ২ নম্বর মন্দির এবং ৩ নম্বর মন্দির হিসেবে মন্দিরগুলিকে চিহ্ণিত করা হয়েছে৷ কারণ ওই মন্দিরের সরাসরি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার জন্য দিল্লিতে প্রস্তাব পাঠানো হয়েছে, বলেন তিনি৷


এম জ্যাকসন বলেন, এখন নতুন করে ছবিমুড়া-কে প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে যুক্ত করার প্রস্তাব দিল্লিতে পাঠানো হয়েছে৷ কারণ, ছবিমুড়ার দেব-দেবীর মূর্তিগুলি রক্ষণাবেক্ষণের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে৷ তাঁর দাবি, ওই প্রস্তাবের অনুমোদনের অপেক্ষায় রয়েছি৷ তিনি আরও বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি ব্লকের অধীনে মজুমদার টিলা, সূর্য পাহাড় এবং রুপাইছড়ি ব্লকের অধীনে চালিতা-বনকুলে দুটি স্থানে খননের জন্য চিহ্ণিত করা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top