News Flash

  • Home
  • Uncategorized
  • আইটিবিপি’র কোয়ারান্টাইন সেন্টারে উহান থেকে আসা ১১২ জনকে সুস্থভাবে ফেরানো হল
Image

আইটিবিপি’র কোয়ারান্টাইন সেন্টারে উহান থেকে আসা ১১২ জনকে সুস্থভাবে ফেরানো হল

নয়াদিল্লি ১৩ মার্চ (হি.স.): চিনের  উহান থেকে আইটিবিপি’র কোয়ারান্টাইন সেন্টারে যে ১১২ জনকে আনা হয়েছিল শুক্রবার তাদের নিজেদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের সকলের শরীরে করোনার ভাইরাসের নমুনা না মেলায় প্রত্যেককেই ক্যাম্প থেকে নিজেদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া  হয়েছে ।

এদিন রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী নিত্যানন্দ রায় এবং আইটিবিপি-র পরিচালক এসএস দেশওয়াল আইটিবিপি চাওলা কোয়ারানটাইন সেন্টারের রোগী ও কর্মীদের সাথে সাক্ষাত করেন| প্রত্যেককে গোলাপ ফুল, আইটিবিপি ক্যালেন্ডার এবং তাঁদের সুস্থ থাকার প্রমান হিসেবে শংসাপত্র দেন তিনি। প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি করোনার ভাইরাসে আক্রান্ত চিনের  উহান থেকে ১১২ জনকে ভারতে আনা হয়েছিল| তাদের ২৭ ফেব্রুয়ারির এবং ১১ মার্চ দুবার রক্তের নমুনা নেওয়া হয়েছিল পরীক্ষা করার জন্য| সেই পরীক্ষার রিপোর্টই নেতিবাচক আসায় তাঁদের পুনরায় নিজেদের বাসস্থানে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে|।

এই ১১২ জনের মধ্যে ৭৬ জন ভারতীয় এবং ৩৬ জন বিদেশী রয়েছেন|  এদের মধ্যে ৫ জন শিশু,  ৮টি পরিবার রয়েছে। বিদেশী নাগরিকদের মধ্যে চিন থেকে ৬ জন, বাংলাদেশ থেকে ২৩ জন, মায়ানমার ও মালদ্বীপ থেকে ২ জন করে, মার্কিন যুক্তরাষ্ট্রের ১ জন, দক্ষিণ আফ্রিকা থেকে ১ জন এবং মাদাগাস্কারের ১ জন অন্তর্ভুক্ত রয়েছে। এদের প্রত্যেককে   সমস্ত মৌলিক সুযোগসুবিধা সরবরাহ করার পাশাপাশি আইটিবিপির চিকিৎসকরা প্রতিদিন তাঁদের মেডিকেল টেস্ট করতেন বলেও এদিন দাবি করা হয় আইটিবিপির তরফে|

উল্লেখ্য, এই আইটিবিপি কেন্দ্রটি দেশের সবচেয়ে বড় কোয়ারান্টাইন কেন্দ্র, যেখানে এখন পর্যন্ত উহান থেকে আসা সর্বাধিক ৫১৮ জনকে সফলভাবে চিকিত্সা করা হয়েছে। এর মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন। এছাড়াও, ৭ টি  প্রতিবেশী দেশের নাগরিকদেরও এখানে আলাদা করে রাখা হয়েছিল।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top