News Flash

  • Home
  • Uncategorized
  • তরুণ আইনজীবীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির দায়ে সাসপেন্ড দুই চিকিৎসক
Image

তরুণ আইনজীবীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির দায়ে সাসপেন্ড দুই চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ তরুণ আইনজীবী ভাস্কর দেবরায়ের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির দায়ে দুই চিকিৎসককে বরখাস্ত করেছে ত্রিপুরা সরকার৷ ডেথ অডিট টিমের সুপারিশেই তাঁদের বরখাস্ত করা হয়েছে৷


তরুণ আইনজীবীর মৃত্যুতে ত্রিপুরা তোলপাড়৷ গত ৭ মার্চ আইনজীবী ভাস্কর দেবরায় আগরতলার জিবি হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যান৷ তাঁর মৃত্যুতে শুরু থেকেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে৷ পুলিশের বিরুদ্ধেও অভিযোগ, আইনজীবীর মৃত্যুতে মামলা নিতে চায়নি এনসিসি থানা৷ ফলে, মুখ্য বিচারবিভাগীয় আদালতের দ্বারস্থ হন তাঁর এক সহকর্মী৷ আদালতের নির্দেশে পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷


এদিকে, সহকর্মীর মৃত্যুতে ন্যায়-বিচারের দাবিতে ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে৷ আদালতে হাসপাতালের প্রাথমিক রিপোর্ট এবং ময়না তদন্তের রিপোর্টে ফারাক প্রমাণিত হয়েছে৷ হাসপাতালের প্রাথমিক রিপোর্টে তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ণ নেই বলে উল্লেখ করা হয়েছিল৷ কিন্তু, ময়না তদন্তের রিপোর্টে তাঁর বাম পা এবং বুকের হাড় ভাঙা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে৷ তাই, ত্রিপুরা হাইকোর্ট রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে৷
এদিকে, ত্রিপুরার স্বাস্থ্য দফতর ওইদিনই চার সদস্যের ডেথ অডিট টিম গঠন করেছিল৷

আইনজীবী মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানেই ওই টিম গঠন করা হয়েছিল৷ গতকাল রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে ডেথ অডিট টিম আইনজীবী ভাস্কর দেবরায় মৃত্যুর রিপোর্ট জমা দেয়৷ ওই রিপোর্টে দুই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির বিষয়টি উল্লেখ রয়েছে৷ ডেথ অডিট টিম ওই দুই চিকিৎসকের বরখাস্তের সুপারিশ করেছে৷ ওই সুপারিশের ভিত্তিতে গতকাল রাতেই স্বাস্থ্য দফতর জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের মেডিক্যাল অফিসার ডা. দেবাশিস পাল এবং ইমার্জেন্সি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. রণিত দাসকে বরখাস্ত করেছে৷


প্রসঙ্গত, প্রয়াত আইনজীবীর বাড়িতে গিয়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ওই ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ তাই তিনি ম্যাজিস্ট্রেট তদন্তেরও নির্দেশ দিয়েছেন৷ অবশ্য, প্রয়াত আইনজীবীর সহকর্মীরা ম্যাজিস্ট্রেট তদন্তের প্রতি অনাস্থা প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের আবেদন জানিয়েছেন৷ তবে, চিকিৎসায় গাফিলতিতে দুই চিকিৎসকের বরখাস্তের ঘটনায় মনে করা হচ্ছে ত্রিপুরা সরকার ওই ঘটনায় ন্যায়-বিচারের জন্য যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছে৷ তাছাড়া, চিকিৎসায় গাফিলতির জন্য চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘটনা ত্রিপুরায় নজিরবিহীন বলেও মনে করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top