News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় ভেজাল খাদ্যের বিরুদ্ধে হোটেলে অভিযান জারি
Image

আগরতলায় ভেজাল খাদ্যের বিরুদ্ধে হোটেলে অভিযান জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ ঃ সদর মহকুমা শাসকের নেতৃত্বে ফুড সেফটি অফিসাররা মোবাইল ভ্যান টেকনিশায়ানকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার আগরতলা শহরের পুরানো মোটরস্ট্যান্ড এলাকার বিভিন্ন হোটেল, রেস্তোঁরা ও মিষ্টির দোকানে তল্লাশি চালান৷ তল্লাশি চালিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করেন পরিদর্শনকারী দলের কর্মকর্তারা৷ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সদরের এসডিএম৷


রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে অংসখ্য হোটেল, রেস্তোঁরা , রেস্টুরেন্ট, ছোট খাটো ফাস্টফুডের দোকান ও মিষ্টির দোকান সহ অন্যান্য খাদ্য বিক্রয়কারী দোকান৷ ঐসব দোকানে খাদ্য সামগ্রীর গুণগতমান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে ৷ এরই পরিপ্রেক্ষিতে গত কিছুদিন ধরে আগরতলাসহ রাজ্যের অন্যান্য কয়েকটি স্থানে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের উদ্যোগে যৌথ তল্লাশি অভিযান চালানো হচ্ছে৷ বৃহস্পতিবারও আগরতলা পুরানো মোটরস্ট্যান্ড এলাকায় কয়েকটি হোটেলে তল্লাশি চালানো হয়৷


সদর এসডিএম তল্লাশি চালানোকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই দলে ফুড সেফটি অফিসার এবং খাদ্যের গুণগত মান পরীক্ষার জন্য মোবাইল ভ্যান টেকনিশিয়ালকে সঙ্গে রাখা হয়েছে৷ কয়েকটি হোটেলে হানা দিয়ে যা প্রত্যক্ষ করা গেছে তাতে দেখা গেছে মারাত্মক অনিয়ম রান্না ঘর অপরিচ্ছন্ন, খাদ্য সামগ্রী ঢেকে রাখা হয়না, পলিথিন নিষিদ্ধ সত্ত্বেও তা ব্যবহার করা হচ্ছে ঐসব হোটেল ও দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সদরের এসডিএম৷


সাংবাদিকদের প্রশ্ণের জবাবে এসডিএম অসিম সাহা আরও জানান এর আগেও আগরতলা শহর এলাকার বেশ কয়েকটি হোটেলে হানা দেওয়া হয়েছিল৷ এসব হানাদারির ফলে হোটেল ও রেস্তোঁরাগুলিতে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার প্রবণতা লক্ষ্য করা গেছে৷ তবে তা যথেষ্ট নয় বলেও তিনি উল্লেখ করেন৷ সদরের এসডিএম অসীম সাহা জানান, জনস্বাস্থের স্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top