News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি হিংসা সংগঠিত করতে বিদেশ থেকে এসেছিল টাকা, রাজ্যসভায় বিস্ফোরক অমিত
Image

দিল্লি হিংসা সংগঠিত করতে বিদেশ থেকে এসেছিল টাকা, রাজ্যসভায় বিস্ফোরক অমিত

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.) : দিল্লি হিংসকে সংগঠিত করার জন্য বিদেশ থেকে অর্থ দিয়ে মদত দেওয়া হয়েছিল। পাশপাশি দেশের বাকি অংশ থেকেও এসেছিল বিপুল পরিমাণ অর্থ। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দাঁড়িয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন অমিত শাহ বলেন, বিদেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্থ ২৪ ফেব্রুয়ারি দিল্লিতে হিংসা সংগঠিত করার জন্য বিতরণ করা হয়েছিল। ষড়যন্ত্র করে এই হিংসা সংগঠিত করা হয়েছে।

দিল্লি হিংসা রোধে পুলিশের ভূমিকার প্রশংসা করে অমিত শাহ বলেন, হেড কনস্টেবল রতন লাল এবং আইবি অফিসার অঙ্কিত শর্মার হত্যার সঙ্গে যুক্তদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের ৪০টি বিশেষ দল অভিযুক্তদের ধরার জন্য দিনরাত এক করে অভিযুক্তদের গ্রেফতার করেছে। জাতি, ধর্মবর্ণ বাছবিচার না করে প্রকৃত দোষীদের সাজা নিশ্চিত করা হবে। দিল্লির হিংসায় ৭০০ এফআইআর দায়ের করা হয়েছে। হিংসার সঙ্গে যুক্ত ১৯২২ জনকে চিহ্নিত করা হয়েছে। দুষ্কৃতিদের অর্থ সরবরাহ করার জন্য পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। প্রমাণের ভিত্তিতে প্রতিটি এফআইআর দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।  

এদিন পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে অমিত শাহ বলেন, কংগ্রেস আমলেও হিংসা হয়েছিল। কংগ্রেস ক্ষমতাসীন থাকাকালীন হিংসায় ৭৬ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে।

দেশের সংখ্যালঘুদের আশ্বস্ত করে অমিত শাহ জানিয়েছেন, সিএএ নিয়ে কোনও অপপ্রচারে কান দেওয়া উচিত নয়। নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য এই আইন নয়। নাগরিকত্ব প্রদানের জন্য আইনটি তৈরি করা হয়েছে।      

উল্লেখ করা যেতে পারে, দিল্লির হিংসা নিয়ে অবশেষে সংসদের নিম্নকক্ষ লোকসভায় বুধবার মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই হিংসার সঙ্গে যুক্তরা কেউই রেহাই পাবে না বলে সাফ জানিয়েছিলেন তিনি।

দিল্লির হিংসা নিয়ে সংসদে আলোচনা চেয়ে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল হোলির পরে বিষয়টি লোকসভায় আলোচনা হবে। সেই অনুযায়ী ওদিন লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেন, দিল্লি হিংসায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না, সে যে ধর্মেরই হোক না কেন, যে অঞ্চলেরই হোক না কেন। হিংসায় আক্রান্তদের বিচার সুনিশ্চিত করছি। এ ঘটনার পিছনে ‘পূর্ব-পরিকল্পিত চক্রান্ত’ ছিল বলে দাবি করেছেন শাহ। অন্যদিকে, দিল্লি হিংসা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রশংসা করেছেন শাহ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top