News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুদের বধিরতা দূর করার জন্য ককলিয়া ইমপ্লান্ট সার্জারি শুরু রাজ্যে
Image

শিশুদের বধিরতা দূর করার জন্য ককলিয়া ইমপ্লান্ট সার্জারি শুরু রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ শিশুদের বধিরতা দূর করার জন্য ককলিয়া ইমপ্লান্ট সার্জারি শুরু হল ত্রিপুরায়৷ কেন্দ্রীয় প্রকল্প এডিআইপি স্কিম-এর সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে জিবি হাসপাতালে এই চিকিৎসা হবে৷ বুধবার খোয়াই জেলার পহরমুড়া এলাকার এক শিশু পুষ্পিতা পালের ককলিয়া ইমপ্লান্ট সার্জারি হয়েছে৷ ডাঃ অমিতাভ রায়চৌধুরী জিবি হাসপাতালের দুই চিকিৎসককে সঙ্গে নিয়ে এই অপারেশন করেছেন৷ এর ফলে শিশুটি পুনরায় কানে শুনতে পারবে বলে চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন৷ এখন থেকে নিয়মিতভাবে এই অপারেশন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব ড় দেবাশিস বসু৷
জন্মগত বধিরতা এক ভয়ঙ্কর সমস্যা৷ বিশেষ করে আর্থিক দিক দিয়ে দুর্বল পরিবারের জন্য ওই রোগের চিকিৎসা প্রায় অসম্ভব৷ ত্রিপুরার স্বাস্থ্য সচিব জানিয়েছেন, এই চিকিৎসায় সমস্ত খরচ মিলে এক রোগীর প্রায় ৯ লক্ষ টাকা ব্যয় হওয়ার কথা৷ কিন্তু কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার যৌথভাবে ওই চিকিৎসায় সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ তিনি বলেন, আজ এক শিশুর ককলিয়া ইমপ্লান্ট সার্জারি হয়েছে৷


খোয়াই জেলার পহরমুড়া এলাকার পঙ্কজ চন্দ্র পালের শিশুকন্যা পুষ্পিতা পাল জন্ম থেকেই কানে শুনতে পারত না৷ এর পর তার বহু চিকিৎসা করা হয়েছে৷ কিন্তু কোনও ভাবেই সে সুস্থ হচ্ছিল না৷ অবশেষে জিবি হাসপাতালে এই রোগের অপারেশন বিনামূল্যে করা হবে জানতে পেরে গতকাল মেয়েকে জিবি হাসপাতালে ভর্তি করেন তার বাবা পঙ্কজ পাল৷


তাঁর স্ত্রী আজ জানিয়েছেন, মেয়ে পুনরায় কানে শুনতে পারবে, কথা বলতে পারবে তা ভাবতেই দারুণ আনন্দ হচ্ছে৷ তিনি জানান, জিবি হাসপাতালে এই চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে৷
স্বাস্থ্য সচিব বলেন, কেন্দ্রীয় প্রকল্পের অধীন এই চিকিৎসা প্রদান করা হচ্ছে৷ ককলিয়া ইমপ্লান্ট সার্জারির পুরো খরচ কেন্দ্রীয় সরকার বহন করবে৷ তিনি বলেন, আরও প্রায় ১০ শিশুর এই অপারেশন হবে শীঘ্রই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top