News Flash

  • Home
  • Uncategorized
  • আইনজীবীর মৃত্যুর মেজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছি : মুখ্যমন্ত্রী
Image

আইনজীবীর মৃত্যুর মেজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছি : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ তরুণ আইনজীবী ভাস্কর দেবরায়ের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্ত দেওয়া হয়েছে৷ তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে৷ দোষীকে অবশ্যই শাস্তি দেওয়া হবে৷ মঙ্গলবার প্রয়াত আইনজীবী ভাস্কর দেবরায়ের বাড়িতে গিয়ে তাঁর মা-কে সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ-কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


মুখ্যমন্ত্রী বলেন, আইনজীবী ভাস্কর দেবরায়ের মৃত্যুতে চিকিৎসকদের রিপোর্ট পেয়েছি৷ কিন্তু এতে সন্তুষ্ট হতে পারিনি৷ তাই ম্যাজিস্ট্রেট তদন্ত দিয়েছি৷ মুখ্যমন্ত্রীর কথায়, গতকাল ওই ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷ তিনি বলেন, দোষ প্রমাণিত হলে দোষীকে অবশ্যই শাস্তি দেওয়া হবে৷ গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷


এছাড়া জানান, প্রয়াত আইনজীবীর মা-কে কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে ভাববে সরকার৷ মুখ্যমন্ত্রীর কথায়, একমাত্র ছেলেকে হারিয়ে ভাস্কর দেবরায়ের মা সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন৷ ফলে তাঁকে কীভাবে সহায়তা করা যায়, সে-বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সরকার নিশ্চই ব্যবস্থা নেবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top