News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা, রুলস অনুমোদন মন্ত্রিসভার
Image

রাজ্যে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা, রুলস অনুমোদন মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ ত্রিপুরায় শিল্প স্থাপনের অনুকুল পরিবেশ তৈরি করার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ মন্ত্রিসভার বৈঠক শেষে সন্ধ্যায় সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি জানান, সিঙ্গল উইণ্ডো এপ্রোভাল বাই অল গভর্নমেন্ট এজেন্সিস ইন ত্রিপুরা রুলস-২০২০ এর অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷


তিনি জানান, এই রুলস অনুমোদন দেওয়ার ফলে শিল্প স্থাপনের জন্য বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন সহজে পাবেন শিল্প উদ্যোগীরা৷ এরজন্য ১৭টি দপ্তরে ঘুরে ঘুরে তাদের হয়রানি হতে হবে না৷ অনলাইনে আবেদন করা যাবে৷ একবারই প্রয়োজনীয় ফি জমা করলে চলবে৷ ৩০ দিনের মধ্যেই প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এই রুলসে৷ মন্ত্রী শ্রীনাথ বলেন, রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে কৃষির পাশাপাশি শিল্পের উন্নতি প্রয়োজন৷ তিনি বলেন, রাজ্যে চাকুরী প্রত্যাশীরা ক্রমশ চাকুরী প্রস্তুতকারক হয়ে যাচ্ছেন৷ তাদের উৎসাহিত করতে রাজ্য সরকারের এই উদ্যোগ৷


মন্ত্রী শ্রীনাথ তথ্য উল্লেখ করে জানান, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার আগে পর্যন্ত রাজ্যে ছোট উদ্যোগ ছিল ৫,৪৩১টি৷ ৯ মার্চ ২০১৮ থেকে ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত রাজ্যে এই সময়ে নতুন করে ২,৯৮০টি ইউনিট নিবন্ধিকৃত হয়েছে৷ এতে ৩৬০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব ছিল৷ তারমধ্যে অনেকাংশেই বিনিয়োগ হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগ হচ্ছে৷ মোট ১৬,২৩৬ জনের কর্মসংস্থানের সুুযোগ তৈরি হয়েছে৷ তাঁর কথায়, শুধুমাত্র চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ছোট শিল্প উদ্যোগের ১,৩৬৬টি ইউনিট নথিভুক্ত হয়েছে৷ তাতে ২১৩ কোটি ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে৷ কর্মসংস্থান হয়েছে ৮,২৪৬ জনের৷


শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে ১৪টি শিল্পনগরী রয়েছে৷ টিআইডিসি নাগিছড়াতে ৩৬ একরের আরও একটি শিল্পনগরী গড়ে তুলছে৷ এখানে স্টোন ক্র্যাশিং শিল্প গড়ে তোলা হবে৷ তাঁর দাবি, ইতিমধ্যে ১০টি আবেদন জমা পড়েছে সেখানে এই ধরণের ইউনিট গড়ে তোলার জন্য৷ শ্রীনাথ বলেন, ত্রিপুরা পূর্ণরাজ্য উন্নীত হওয়ার পর থেকে ৩১-০৩-২০১৮ পর্যন্ত রাজ্যের শিল্পনগরী বোধজংনগরে শিল্প স্থাপনের জন্য মাত্র ৯৩টি ইউনিটকে ল্যাণ্ড অথবা শেড দেওয়া হয়েছিল৷ এরমধ্যে ৪৫টি ইউনিট বর্তমানে চালু ছিল৷ বিনিয়োগের পরিমাণ ৭৭২ কোটি টাকা৷ প্রত্যক্ষভাবে কর্মসংস্থান পেয়েছে ১,৮৫৭ জন৷ কিন্তু বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার মাত্র ২ বছরের মধ্যে ৪৯টি ইউনিটকে ল্যাণ্ড ও শেড দেওয়া হয়েছে শিল্প স্থাপন করার জন্য৷ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে ১৯১ কোটি টাকা৷ ২,৭৩০ জনের কর্মসংস্থানের সুুযোগ হবে৷


এছাড়াও শ্রীনাথ জানান, মন্ত্রিসভা ৪০ জন অ্যাডহক শিক্ষককে নতুনভাবে শিক্ষাদপ্তরে শিক্ষক পদে নিয়োগ করা জন্য বয়সের ছাড় দিয়েছে৷ এই ৪০ জনের মধ্যে ১ জন এস টি জি টি ও বাকি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে৷ তাদের শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা পেরিয়ে গেছে৷ বয়স শিথিল করে তাদের নতুন করে নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top