News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি জোট সরকারের দুই বছর পূর্তিতে আরও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার শপথ
Image

বিজেপি জোট সরকারের দুই বছর পূর্তিতে আরও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার শপথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ ত্রিপুরায় দুই বছর পূর্ন করল বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে জনতার সরকারের দুই বছর পূর্তিতে সারা রাজ্যেই উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে৷ ত্রিপুরার মন্ত্রিসভার সদস্যরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানে যোগ দিয়েছেন৷ এছাড়াও শাসক জোটের বিধায়করাও এই দিনটিতে মহা ধুমধামেই পালন করছেন৷ বর্ষপূর্তির মূল অনুষ্ঠানটি আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দুই বছর ধরে বিজেপি-আইপিএফটি জোট সরকারের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷


২০১৮ সালের ৯ মার্চ শপথ নিয়েছিল বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ স্থানীয় আসাম রাইফেলস ময়দানে হাজারো মানুষকে স্বাক্ষী রেখে জোট মন্ত্রিসভা সদস্যরা শপথ নিয়েছিলেন৷ ওই শপথ গ্রহণ সমারোহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ, প্রবীণ বিজেপি নেতা এল কে আদবানি, মুরলি মনোহর জোশি সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷


ত্রিপুরায় সেই থেকে পথ চলা শুরু নতুন সরকারের৷ গুটি গুটি পায়ে দুই বছর পূর্ন করে নতুন সরকারের কান্ডারীরা আগামীদিনে আরো কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করার শপথ নিয়েছেন আজ৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বলেন, প্রতিশ্রুতির সবটাই পূরণ করা হবে৷ ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলা হবেই৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরাবাসীর স্বপ্ণকে স্বার্থক রূপ দিতে চেষ্টার কোন ত্রুটি রাখবে না বিজেপি-আইপিএফটি জোট সরকার৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top