News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির হিংসায় বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের
Image

দিল্লির হিংসায় বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.) : দিল্লির হিংসার স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের। বর্তমানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কর্মরত কোনও বিচারপতিকে দিয়ে এই তদন্তের দাবি তুলেছেন কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক।

সোমবার সাংবাদিক সম্মেলনে মুকুল ওয়াসনিক বলেন, বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার জন্য বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, কপিল মিশ্র, প্রবেশ বর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। দিল্লির হিংসার যাবতীয় দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর চাপিয়ে দিয়ে তিনি বলেন, হিংসার মোকাবিলার ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত অমিত শাহের। দিল্লি হিংসার রোধ করার জন্য তিনি কোনও পদক্ষেপ নেননি।

মুকুল ওয়াসনিক আরও দাবি করেছেন যে দিল্লির হিংসায় এখনও পর্যন্ত ৬৯০টি এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, কপিল মিশ্র, প্রবেশ বর্মার বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয়নি।

উল্লেখ করা যেতে পারে কি কারণে দিল্লির হিংসা এত ভয়াবহ আকার ধারণ করল, তা তদন্তের জন্য কংগ্রেসের অন্দরে পাঁচ সদস্যের তদন্তকারী দল গঠন করেন সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই কমিটির অন্যতম সদস্য হলেন মুকুল ওয়াসনিক।

উল্লেখ করা যেতে পারে দিল্লির হিংসায় এখনও পর্যন্ত অঙ্কিত শর্মা, পুলিশ কনস্টেবল রতন লাল সহ ৫৩জন প্রাণ হারিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top