News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-সংক্রমণে চিনে মৃত্যু বেড়ে ৩,১১৯, আমেরিকায় মৃত ২১
Image

করোনা-সংক্রমণে চিনে মৃত্যু বেড়ে ৩,১১৯, আমেরিকায় মৃত ২১

বেজিং ও ওয়াশিংটন, ৯ মার্চ (হি.স.): করোনাভাইরাসের প্রকোপে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সোমবার সকাল পর্যন্ত আরও ২২ জনের মৃত্যু হয়েছে চিনে। ২২ জনের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে মারণ ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে। নতুন করে ২২ জনের মৃত্যুর পর চিনে করোনা-সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ১১৯-এ গিয়ে ঠেকেছে। মৃত্যু-মিছিল অব্যাহত থাকলেও, সংক্রমণের সংখ্যা আগের চেয়ে অনেকটাই কমেছে। বিগত ২৪ ঘন্টায় নতুন করে চিনে ৪০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সে দেশের ন্যাশনাল হেল্‌থ কমিশন। সমগ্র চিনে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৮০,৭৩৫।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু বাড়ছে আমেরিকাতেও। আমেরিকায় নভেল করোনা-ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২১ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫১১ জন। সবচেয়ে খারাপ অবস্থা ওয়াশিংটন স্টেটের, ওয়াশিংটনেই ১৮ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমিত ১১৬,। নিউইয়র্কে সংক্রমিত ১০৬ জন, ক্যালিফোর্নিয়াতে আক্রান্ত ১০২ জন।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top