News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা হাইকোর্ট বার নির্বাচনে ফলাফল ঝুলন্ত
Image

ত্রিপুরা হাইকোর্ট বার নির্বাচনে ফলাফল ঝুলন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ ত্রিপুরা হাইকোর্ট বার নির্বাচনের ফলাফল মিলিঝুলি হয়েছে৷ সম্মানিত পদাধিকারী আসনে বিরোধীরা জয়ী হয়েছেন৷ কিন্তু, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি উঠে এসেছে৷ ১১ আসনের ত্রিপুরা হাইকোর্ট বার নির্বাচনে ১৩ জন জয়ী হয়েছেন৷ কারণ, দুইটি আসন যুগ্মভাবে প্রার্থীরা জয়ী হয়েছেন৷ নির্বাচনী ফলাফলে দেখা গিয়েছে, বিজেপি লিগ্যাল সেল ৭টি এবং সংবিধান বাঁচাও মঞ্চ ৬টি আসনে জয়লাভ করেছে৷ কিন্তু, সভাপতি এবং সম্পাদক পদে মঞ্চ জয়ী হয়েছে৷ ফলে, হাইকোর্ট বার মিলিঝুলি বলেই মনে হচ্ছে৷ কারণ, হাইকোর্ট বার পরিচালনার দায়িত্বে কে থাকবে তা নিয়ে জটিলতা রয়েই গেছে৷


আজ সকাল ১০টা থেকে ত্রিপুরা হাইকোর্ট বার নির্বাচন শুরু হয়৷ দুপুর দেড়টা পর্যন্ত চলে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ দুপুর আড়াইটা থেকে গণনা শুরু হয়৷ সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন বার নির্বাচনের রিটার্নিং অফিসার৷ নির্বাচনী ফলাফলে দেখা গিয়েছে সভাপতি পদে মঞ্চের প্রার্থী শঙ্কর কুমার দেব(৮৯টি) কল্যাণ নারায়ণ ভট্টাচার্যী-কে(৮৭) পরাজিত করেছেন৷ সহ-সভাপতি পদে বিজেপি লিগ্যাল সেলের হারাধন সরকার(৯৪) দেব রঞ্জন চৌধুরী-কে(৭৯) পরাজিত করেছেন৷ এদিকে, সম্পাদক পদে মঞ্চের প্রনবাশিষ মজুমদার(৮৯) দেবালয় ভট্টাচার্যী-কে(৮৮) হারিয়ে জয়ী হয়েছেন৷ তবে সহ-সম্পাদক পদে সৌগত দত্ত(৮৮) এবং সুমিত দেবনাথ(৮৮) যুগ্মভাবে জয়ী হয়েছেন৷ কিন্তু, কোষাধ্যক্ষ পদে লিগ্যাল সেলের রাজীব সাহা(৯১) কৌশিক দত্ত-কে(৮৫) হারিয়ে জয়ী হয়েছেন৷


এদিকে, সদস্য পদে কৌশিক নাথ(৯২) এবং প্রদ্যুৎ মাইশান(৯২) যুগ্মভাবে জয়ী হয়েছেন৷ এছাড়া সদস্য পদে জয়ী হয়েছেন, অনুজিৎ দে(৯৭), দীপা সেনগুপ্ত(৯৩), রিয়া চক্রবর্তী(৯৬), সাগর বণিক(৯৮) এবং সৈকত সাহা(১০১)৷ এই ফলাফল নিয়ে বিজেপি লিগ্যাল সেলের সদস্য তথা পিপি রতন দত্ত বলেন, গত নির্বাচনে মাত্র তিনটি আসনে বিজেপি লিগ্যাল সেল জয়ী হয়েছিল৷ এবার তে বেড়ে হয়েছে ৭টি৷ শুধু তাই নয়, ভোটের হার অনেক বেড়েছে৷ প্রদেশ কংগ্রেস অস্থায়ী সভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস বলেন, ত্রিপুরা হাইকোর্টেও জয়ের ধারা অব্যাহত রেখেছে সংবিধান বাঁচাও মঞ্চ৷ বার-র সম্মানিত পদাধিকারী পদে মঞ্চের প্রার্থীরা জয়ী হয়েছেন৷ তাতে স্পষ্ট, বিজেপি-র প্রতি মানুষের অনাস্থা ফুটে উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top