News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনের প্রস্তাব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুখ্যমন্ত্রী বিপ্লব
Image

সাব্রুমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনের প্রস্তাব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুখ্যমন্ত্রী বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ সাব্রুমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনে শীঘ্র ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাব্রুমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনের প্রস্তাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিবেচনা করবে এবং জমি অধিগ্রহণ ও পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করবে বলে মন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন৷ শনিবার মুখ্যমন্ত্রী নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন৷ মুখ্যমন্ত্রী তাঁকে ত্রিপুরার শিল্পীদের হাতে তৈরি বাঁশের একটি বোতল উপহার দিয়েছেন৷


মুখ্যমন্ত্রী মূলত সাব্রুমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনের অনুমোদন দেওয়ার বিষয়েই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ৮৫৬ কিমি এলাকা জুড়ে বিস্তৃত বাংলাদেশ সীমান্ত৷ বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের বিরাট সম্ভাবনা রয়েছে৷ তাঁর কথায়, বাংলাদেশের সাথে ১৯৯৫-৯৬ সালে আন্তর্জাতিক বাণিজ্য ৪.১২ কোটি টাকা থেকে ২০১৮-১৯ সালে বেড়ে হয়েছে ৫৩৭.০৮ কোটি টাকা৷ মার্চের মধ্যেই ফেণী নদীর উপর সেতু নির্মাণের কাজ সমাপ্ত হয়ে গেলে সাব্রুম দিয়ে চট্টগ্রাম বন্দরের সরাসরি সংযোগ স্থাপন হয়ে যাবে৷ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলেন, সাব্রুম ৮ নম্বর জাতীয় সড়কের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের সাথে যুক্ত রয়েছে৷ স্বাভাবিকভাবেই সাব্রুম উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হতে যাচ্ছে৷ ফলে, অগ্রাধিকারের ভিত্তিতে সাব্রুমে পরিকাঠামো উন্নয়ন খুবই জরুরি হয়ে পড়েছে৷


তাঁর দাবি, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির সাথে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের আদানপ্রদানে সাব্রুমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট সুযোগ বাড়াবে৷ তাঁর মতে, কাঁচা মালের দাম কম হবে এবং তৈরি জিনিসও কম দামে বিক্রি করা সম্ভব হবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বক্তব্য, সাব্রুমে পরিকাঠামোর উন্নয়নে ত্রিপুরায় গ্যাস ভিত্তিক, রাবার ভিত্তিক, বস্ত্র এবং সার ভিত্তিক শিল্প স্থাপন সহজ ও সম্ভব হবে৷ শুধু তা-ই নয়, সাব্রুমে বিশেষ অর্থনৈতিক ক্ষেত্র স্থাপনেও ইন্টিগ্রেটেড চেকপোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ তাই, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শীঘ্র সাব্রুমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনের প্রস্তাবের অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন৷


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আশ্বস্ত করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শীঘ্রই সাব্রুমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেবে এবং জমি অধিগ্রহণ ও পরিকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top