News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তীকে বদলি, জল্পনা
Image

পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তীকে বদলি, জল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী বদলি করা হয়েছে৷ তাকে শান্তিরবাজার থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে৷ আজ তার বদলির আদেশ জারি করেছেন এনআইজি সুদীপ্ত দাস৷ হঠাৎ সুব্রত চক্রবর্তীর বদলিকে ঘিরে রাজ্যে জোর চর্চা শুরু হয়েছে৷


আমতলি থানা থেকে পশ্চিম থানার ওসি হিসেবে দায়িত্ব নিয়েই বিতর্কের কেন্দ্র বিন্দুতে ছিলেন সুব্রত চক্রবর্তী৷ বিশেষ করে পূর্ত ঘোটালায় প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বর্তমান বিরোধী উপনেতা বাদল চৌধুরীকে পশ্চিম থানার পুলিশ লকআপে ঢোকানো থেকে শুরু করে লকআপে সিসিটিভি ফোটেজ ভাইর্যাল হওয়া এবং পশ্চিম থানার লকআপেই এটিএম হ্যাক কান্ডে সন্দেহজনক ধৃতের ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় ওসি সুব্রত চক্রবর্তীকে নিয়ে বিতর্ক চরম আকার নেয়৷ বিভিন্ন মামলায় তার আচরণ নিয়েও বিরোধীরা সন্দেহ প্রকাশ করেন এবং তার সমালোচনায় সরব হন৷ শাসক দলের অনুগত পুলিশ অফিসার বলেই মনে করতেন বিরোধীরা৷ এমনই এক দুর্দন্ড প্রতাপ পুলিশ অফিসারকে হঠাৎ সুদূর দক্ষিণ জেলায় শান্তিরবাজার থানায় বদলিকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে৷


নেহাতই প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পর্যবেক্ষক মহল ময়না তদন্ত শুরু করেছে৷ পশ্চিম থানার ওসির দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ সূত্রের দাবি, জয়ন্ত কর্মকারকে পশ্চিম থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হবে৷ অসমর্থিত সূত্রের মতে, পূর্ব থানার ওসি পশ্চিম থানার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন৷ ফলে সরাকির আদেশ নামা প্রকাশ্যে না আসা পর্যন্ত পশ্চিম থানার ওসি’র নিযুক্তি নিয়ে ধোঁয়াশা থাকছেই৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top