News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সন্দেহভাজন আক্রান্তের রক্ত পরীক্ষায় করোনা ভাইরাস মিলেনি
Image

রাজ্যে সন্দেহভাজন আক্রান্তের রক্ত পরীক্ষায় করোনা ভাইরাস মিলেনি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ করোনা ভাইরাস আক্রান্ত দেশের নাগরিকের সংস্পর্শে আসা ত্রিপুরার জনৈক ব্যক্তির রক্ত পরীক্ষায় এই জীবাণুর সংক্রমণ হয়নি, এ ধরনের কোনও ভাইরাসের অবস্থানও পাওয়া যায়নি৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই ব্যক্তিকে বিশেষ নজরদারির আওতায় জিবিপি হাসপাতালে রাখা হয়েছিল৷ তাঁর করোনা ভাইরাস টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে আজ৷ ত্রিপুরার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রোগ প্রতিরোধক অধিকর্তা ডা রাধা দেববর্মা শুক্রবার এই খবর দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, বিমানযাত্রীদের প্রতি নজরদারি বাড়ানোর জন্য এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কর্মকর্তাদের সাথে স্বাস্থ্য দফতরের সচিবের বৈঠক হয়েছে৷


প্রসঙ্গত, আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ওই ব্যক্তির করোনা ভাইরাসের স্পট টেস্টের ব্যবস্থা করা হয়েছিল৷ ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন সীমান্তের চেকপোস্টে এবং আগরতলার এমবিবি এয়ারপোর্টে বিশেষ নজরদারি দল কাজ করে যাচ্ছে এবং সমস্ত ফিল্ড লেভেলের স্বাস্থ্য কর্মীরা নজরদারি চালাচ্ছেন৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে সমস্ত ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং যে কোনও ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত৷ দফতরের পক্ষ থেকে অযথা গুজব না ছড়াতে এবং গুজবে কান না দিতে অনুরোধ জানানো হয়েছে৷


ডা. রাধা দেববর্মা বলেন, বিমানবন্দরে নজরদারি বাড়ানোর ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আজ স্বাস্থ্য সচিব ড় দেবাশিস বসু এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন৷ বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে৷ এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এই মারণব্যাধি মোকাবিলায় সমস্ত রকম সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে৷


প্রসঙ্গত, করোনা ভাইরাসের ব্যাপারে শুরু থেকেই নজরদারি জারি রেখেছে ত্রিপুরার স্বাস্থ্য দফতর৷ সুরক্ষা ব্যবস্থা করার পাশাপাশি সারা ত্রিপুরায় সচেতনতা বৃদ্ধিরও প্রয়াস জারি রেখেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top