News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি বিধায়কদের সাথে অশালীন আচরণ পুর নিগমের কমিশনারের
Image

বিজেপি বিধায়কদের সাথে অশালীন আচরণ পুর নিগমের কমিশনারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ পুর নিগমের বিভিন্ন কাজকর্ম নিয়ে অসন্তুষ্ট পুরবাসীদের নিয়ে বিজেপি আজ ডেপুটেশন প্রদান করেছে৷ পুর নিগমের মেয়রের কাছে ডেপুটেশন দেওয়ার সময় শাসক দলীয় দুই বিধায়ক আশীষ কুমার সাহা এবং রামপ্রসাদ পালের সাথে অশালীন আচরণ করেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব৷ এমনকি, রাগের মাথায় পুর কমিশনার দুই বিধায়কদের বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন৷ শুধু তাই নয়, পুলিশে মামলা করারও হুমকি দেন শৈলেশ কুমার যাদব৷ ওই ঘটনায় চরম উত্তেজনা দেখা দেয় পুর নিগম কার্যালয়ে৷ বিধায়কদের সাথে অশালীন আচরণের জন্য নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা দুঃখ প্রকাশ করেছেন৷


মূলত, আজ পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে বিজেপি ডেপুটেশন প্রদান করেছে৷ বাম পরিচালিত ওয়ার্ডগুলিতে নাগরিক সুবিধা দেওয়া হচ্ছে, এমন গুরুতর অভিযোগ উঠেছে৷ উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ খরচ করা হচ্ছে না৷ উল্টো, পরিস্থিতির জন্য ত্রিপুরা সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে৷ তাই, আজ পুর এলাকায় বিভিন্ন সমস্যা নিয়ে সমস্ত ওয়ার্ডে ডেপুটেশন প্রদান করেছে বিজেপি৷ আগরতলা পুর নিগম কার্যালয়ে ডেপুটেশনে যোগ দেন বিজেপি বিধায়ক আশীষ কুমার সাহা এবং রামপ্রসাদ পাল৷
এদিন পুর নিগমের কনফারেন্স হলে মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহার কাছে ডেপুটেশন প্রদান করার সময় ঝামেলা দেখা দেয়৷ মহারাজগঞ্জ বাজারে পুকুরের দক্ষিণ দিকে হাই কোর্টের নির্দেশে ১৮টি দোকানের মধ্যে ১৫টি দোকান উচ্ছেদের নোটিশ পাঠায় পুর নিগম৷

এ-বিষয়ে ডেপুটেশনে কথা বলার সমস্ত দোকান যাতে উচ্ছেদ না করা হয় তা বিবেচনা করার অনুরোধ জানান জনৈক ব্যবসায়ী চন্দন নাহা৷ অভিযোগ, তাতেই রেগে উঠেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব৷ তিনি রেগে তাঁদের বেরিয়ে যেতে নির্দেশ দেন৷ ওই ঘটনায় বিধায়ক আশীষ কুমার সাহা এবং বিধায়ক রামপ্রসাদ পাল আপত্তি জানান এবং শালীনতা বজায় রেখে আচরণের আগ্রহ প্রকাশ করেন৷ তখন পুর কমিশনার বিধায়কদের সাথেও অশালীন আচরণ করেন৷ শুধু তাই নয়, তাঁদের কনফারেন্স হল থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন৷ সাথে তিনি পুলিশে মামলা করারও হুমকি দেন৷


পুর কমিশনারের এই আচরণে উপস্থিত সকলেই হতবাক হয়ে পড়েন৷ দুই বিধায়ক তাঁর আচরণের তীব্র প্রতিবাদ জানান৷ তখন তিনি কনফারেন্স হল থেকে বেরিয়ে যান৷ ওই ঘটনায় পুর নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা দুঃখ প্রকাশ করেন৷ অবশ্য, পুর কমিশনার শৈলেশ কুমার যাদবের এ-ধরনের উগ্র আচরণ নতুন নয়৷ ইতিপূর্বে তিনি নেশা বিরোধী অভিযানের অজুহাতে জনৈক আইনজীবীকে প্রচন্ড মারধর করেছিলেন৷ ওই ঘটনায় আইনজীবীরা কর্মবিরতি পালন করেছিলেন৷ পরে প্রশাসনের তরফে দুঃখ প্রকাশ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top