News Flash

  • Home
  • Uncategorized
  • ঘরে ফেরা নিয়ে আজ ফের কাঞ্চনপুর মহকুমা শাসকের সাথে আলোচনা বাঙালী উদ্বাস্তুদের
Image

ঘরে ফেরা নিয়ে আজ ফের কাঞ্চনপুর মহকুমা শাসকের সাথে আলোচনা বাঙালী উদ্বাস্তুদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ ৷৷ সম্ভবত বৃহস্পতিবার ঘরে ফিরছেন না আনন্দবাজার থানায় আশ্রিত বাঙালি উদ্বাস্তুরা৷ কারণ, সরকারের দেওয়া সহায়তা তাদের চাহিদা অনুযায়ী হয়নি৷ ফলে, আগামীকাল কাঞ্চনপুর মহকুমার শাসকের সাথে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা৷
এ বিষয়ে আজ বাঙালি উদ্বাস্তুু ফোরামের সম্পাদক রথীন্দ্র রায় বলেন, ক্ষতিপূরণের অর্থ রাজ্য সরকার সঠিক ভাবে মিটিয়ে দিচ্ছে না৷ ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হলেও ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারের বরাদ্দ অর্থ অনেক কম হচ্ছে৷ শুধু তাই নয়, রাজ্য সরকারের তৈরী করা তালিকা মিলিয়ে দেখার পরই নিশ্চিত হওয়া যাবে ক্ষতিপূরণ বাবদ পরিবারগুলি কি পরিমাণ অর্থ পেয়েছেন৷


তিনি বলেন, আগামী সকালে ১৫ জন এক প্রতিনিধি দল কাঞ্চনপুর মহকুমা শাসকের সাথে বৈঠকে মিলিত হবেন৷ সেখানে রাজ্য সরকারের তৈরী করা ক্ষতিপূরণের তালিকা নিয়ে মহকুমা শাসকের সাথে আলোচনা হবে৷ তাতে, সরকারি সহায়তায় সন্তুষ্ট হতে পারলেই আমরা বাড়ি ফিরে যাব বলে বলেন তিনি৷


প্রসঙ্গ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় ডাকা বন্ধে আক্রান্ত হয়ে আনন্দবাজার থানায় আশ্রয় নিয়েছিলেন বাঙালি উদ্বাস্তুরা৷ প্রায় ৯৩ পরিবার সেখানে আশ্রয় নিয়েছিল৷ তাদের মধ্যে ৭ পরিবার বাড়ি ফিরে গেছে৷ ওই উদ্বাস্তুদের ৫ মার্চ পর্যন্ত রেশন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে রাজ্য সরকার চূড়ান্ত সময়সীমা বেধে দিয়েছিল৷ তবে, বাঙালী উদ্বাস্তুরা রিয়াং শরণার্থীদের মতই ১ বছরের জন্য বিনামূল্যে রেশন সামগ্রীর দাবিতে অনঢ় রয়েছেন৷ রথীন্দ্রবাবু জানিয়েছেন আগামীকাল নাগরিক সুরক্ষা মঞ্চের কর্মকর্তাদের সাথেও আলোচনা হবে৷

তাছাড়া, বিজেপি মন্ডল সভাপতি ও সহ সভাপতির সাথেও তারা যোগাযোগ করেছেন বলে তিনি জানিয়েছেন৷ তার দাবি, কাঞ্চনপুর মহকুমা শাসকের সাথে বৈঠকে দাবি দাওয়া নিয়ে আশ্বস্ত হতে পারলেই বাড়ি ফিরে যাওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করা হবে৷ অন্যথায় আন্দোলনের বিকল্প পথ খঁুজে বের করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top