News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী ২৫ এপ্রিল শ্রীলঙ্কার সাধারণ নির্বাচন, রাজাপক্ষের ক্ষমতায় ফেরার ইঙ্গিত
Image

আগামী ২৫ এপ্রিল শ্রীলঙ্কার সাধারণ নির্বাচন, রাজাপক্ষের ক্ষমতায় ফেরার ইঙ্গিত

কলোম্বো,  ৩ মার্চ (হি.স.): আগামী ২৫ এপ্রিল শ্রীলঙ্কার সাধারণ নির্বাচন৷ ২২৫ আসনের শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনের নির্ঘন্ট অনুযায়ী আগামী ১২  মার্চ থেকে শুরু হবে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ৷ চলবে ১৯  মার্চ দুপুর ১২টা পর্যন্ত ৷ ২৫ এপ্রিল নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর ১৪  মে থেকে পুনরায় কার্যকর হবে পার্লামেন্ট ৷

বর্তমানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এর আগেও দু’বার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তিন বার প্রধানমন্ত্রী হয়েছিলেন ৷ এবারের নির্বাচনেও মাহিন্দা রাজাপক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলেই মনে করছেন সেদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

এদিকে সাধারণ নির্বাচনের আগে গতকালই সেদেশের কার্যকরী পার্লামেন্টকে ভেঙে দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ৷ গত বছরের নভেম্বরে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন রাজাপক্ষে ৷ এরপরই দ্বীপরাষ্ট্রের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ভাই মাহিন্দা রাজাপক্ষেকে নিয়োগ করেছিলেন তিনি ৷

শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই সাড়ে চার বছরের পর ভেঙে দেওয়া যেতে পারে পার্লামেন্ট ৷ বর্তমানে পার্লামেন্টে বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ হলেও দেশের সংবাদমাধ্যমগুলি মনে করছে রাজাপক্ষের শিবিরই ক্ষমতায় আসবে ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top