News Flash

  • Home
  • Uncategorized
  • ফের দিল্লির ঘটনার জন্য কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা
Image

ফের দিল্লির ঘটনার জন্য কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

কালিয়াগঞ্জ, ৩ মার্চ (হি.স.) :  কালিয়াগঞ্জের জনসভা থেকে ফের দিল্লির ঘটনার জন্য কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | মঙ্গলবার মালদার কালিয়াগঞ্জের জনসভা থেকে দিল্লির হিংসা নিয়ে কেন্দ্রের নীরবতা নিয়ে সরব হয়ে তিনি বলেন,  ‘দিল্লির হিংসা নিয়ে কেন্দ্র ক্ষমা চায়নি ৷ বাংলাকে দিল্লি হতে দেব না ৷’

চারদিনের গৌড়বঙ্গ সফরে গতকাল মালদায় পৌঁছান মুখ্যমন্ত্রী ৷ আজ দুপুরে মালদা থেকে হেলিকপ্টারে কালিয়াগঞ্জ পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার মালদার কালিয়াগঞ্জে সরকারি সভা থেকে একাধিকবার বিজেপিকে আক্রমণ করেন মমতা ৷ এ দিন নিজের ভাষণে দিল্লির হিংসা সম্পর্কে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘বিজেপির কথায় ভুলবেন না। দিল্লিতে যা হয়, বাংলায় তা হয় না।’

মুখ্যমন্ত্রী জানান, ‘মানুষের উপরে অত্যাচার করতে দেব না। বাংলা থেকে একজনকেও তাড়াতে দেব না। দিল্লিতে যা হয়, বাংলায় তা হয় না। দিল্লির ঘটনায় আমি দুঃখিত, বাংলায় এসব হয় না।’

এদিনের প্রশাসনিক সভা থেকে সিএএ, এনআরসি ও এনআরপি নিয়ে আজ আরও একবার নিজের অবস্থান সাফ করে দেন মুখ্যমন্ত্রী ৷  বলেন, ‘ভোট দিয়ে আমরা জনপ্রতিনিধি তৈরি করি । তারপরও নতুন কাগজ দেখতে হবে । এটা মানা যাবে না ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top