News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ ভারতের অভ্যন্তরীণ বিষয়, জানাল বিদেশমন্ত্রক
Image

সিএএ ভারতের অভ্যন্তরীণ বিষয়, জানাল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.) :  নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) একান্ত ভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাতে অন্য কোনও বিদেশি পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।

মঙ্গলবার রবীশ কুমার জানিয়েছেন যে সোমবার জেনিভায় ভারতের স্থায়ী মিশনের তরফে দাবি করা হয়েছে যে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকারের হাইকমিশনার নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছে। এই বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়ে রবীশ কুমার জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতীয় সংসদের সার্বভৌম অধিকার রয়েছে এই বিষয়ে আইন প্রণয়ন করার। ভারতের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার কোনও অধিকার বিদেশি পক্ষের নেই। আইনের বলে বলিয়ান হয়ে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কায়েম রয়েছে ভারতে। দেশের স্বাধীন বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা র‍য়েছে দেশবাসীর। রবীশ কুমার আশা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের অবস্থানই শেষ পর্যন্ত স্বীকৃতি পাবে।

উল্লেখ করা যেতে পারে, সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর আইনে পরিণত হয় সংশোধিত নাগরিকত্ব আইন। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে ধর্মের কারণে নিপীড়িত হয়ে আসা অমুসলমান সম্প্রদায়ের সংখ্যালঘুরা ভারতে এলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top