News Flash

  • Home
  • Uncategorized
  • টেস্ট উত্তীর্ণ হলেও পর্ষদের দ্বাদশ পরীক্ষায় বসতে পারছে না ছাত্রী
Image

টেস্ট উত্তীর্ণ হলেও পর্ষদের দ্বাদশ পরীক্ষায় বসতে পারছে না ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ কুলাই দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রী দিয়া দেব৷ কুলাই উওর নালিছড়ার স্থানীয় বাসিন্দা সি আর পি এফ জওয়ান দেবাশিস দেবের কন্যা দিয়া দেব এবছরের উচ্চমাধ্যমিকে কলা বিভাগের পরীক্ষার্থি৷ সে কুলাই দ্বাদশ বিদ্যালয় থেকেই পড়াশুনো করেছে৷ কিন্তু সুকলের টেস্ট পরীক্ষা উতরে যাবার পর সুকল কর্তৃপক্ষ দিয়াকে ফর্ম পূরণ করার জন্য ডাকেনি বলে অভিযোগ৷ ফলে যথারীতি তার অ্যাডমিট কার্ড আসেনি৷ সুকল কর্তৃপক্ষকে গোটা বিষয় জানিয়ে সুরাহার আবেদন করেছেন দিয়ার বাবা দেবাশিস দেব৷


গত ২৫ ফেব্রুয়ারি এই বিষয়ে আবেদন জানানো হয়৷ চারদিন কেটে গেলেও হিল্লে হল না বিষয়টির৷ এখন পরীক্ষা দোরগোড়ায়৷ সোমবার থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ ফলে কার্যত দিশেহারা পরীক্ষার্থি দিয়া ও তার অভিভাবক৷ দীয়ার মা অভিযোগ করেন সুকল কর্তৃপক্ষের জন্যই তাঁর মেয়ের একটি বছর নষ্ট হয়ে গেছে৷এক সাক্ষাতারে দিয়া জানায় সুকল কর্তৃপক্ষ থেকে দিয়া খবর পায়নি ফর্ম পূরন করার জন্য৷ যার ফলে তার এডমিট আসেনি৷ এবছর পরীক্ষায় বসতে পারবেনা সে৷ রেজিস্ট্রেশন নিলেও ফর্ম ফিলাপের জন্য কোন বিষয় জানানো হয়নি৷ যে কারণে এডমিট কার্ড পায়নি সে৷ তাঁকে জানিয়ে দেওয়া হয় এই বিষয়ে আর পরীক্ষা দেওয়া হবে না তাঁর৷


পরে বিষয়টি নিয়ে কুলাই দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নজরে এসেছে৷ কিন্তু টেস্ট পরীক্ষার রেজাল্ট দেওয়ার সময় সুকলের বোর্ডে ফর্ম পূরন করার জন্য নোটিশ দেওয়া হয়েছে৷ এই বিষয়টি নিয়ে তিনি উচ্চপদস্থ আদিকারিকদের সাথে কথা বলেছেন, তিনি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন৷ প্রশ্ণ উঠেছে সুকল কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে৷ একই সঙ্গে প্রশ্ণ উঠেছে একমাত্র কলা বিভাগের এই ছাত্রীই কেন এডমিট কার্ড পেলনা৷ কেন অন্যরা জানলেও এই ছাত্রী জানল না ফর্ম ফিলাপের দিনক্ষনের বিষয়ে৷ এই সমস্ত প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top