News Flash

  • Home
  • Uncategorized
  • আমতলীতে নেশা সামগ্রীসহ পুলিশের জালে এক ব্যক্তি
Image

আমতলীতে নেশা সামগ্রীসহ পুলিশের জালে এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি ৷৷ আমতলি থানা এলাকার বেলাবরের সুজন নামে এক ব্যক্তির হেপাজত থেকে পুলিশ ৪ কেজি শুকনো গাঁজা ও আড়াইশত ইয়াবা নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ৷ বিশাল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকত নেশা কারবার চক্রের সাকরেদ সুজন৷ সেখান থেকেই এসব সামগ্রী উদ্ধার করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ৷


এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, আশ্রম চৌমুহনির রামু সাহা নামে এক নেশা কারবারীকে ২ হাজার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট পাওয়া গিয়েছিল৷ তার স্বীকারোক্তি মূলে তাকে সঙ্গে নিয়ে আমতলি থানার বেলাবরে অভিযান চালিয়ে আরও একজনকে নেশা সামগ্রী সহ আটক করা হয়েছে৷ তাকে আমতলি থানা এলাকা থেকে আটক করায় আমতলি থানায় পৃথক একটি মামলা গৃহীত হয়েছে৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে৷ এই চক্রে আরও কারা জড়িত তাদের নামধাম উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top