News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ২২ মাসে নিখোঁজ ১৭৪২ জন মহিলা, আইন-শৃঙ্খলা নিয়ে তোপ রমা’র
Image

রাজ্যে ২২ মাসে নিখোঁজ ১৭৪২ জন মহিলা, আইন-শৃঙ্খলা নিয়ে তোপ রমা’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে গত ২২ মাসে ১৭৪২ জন মহিলা নিখোঁজ হয়েছেন৷ বিধানসভায় দেওয়া স্বরাষ্ট্র দফতরের তথ্যের উদ্বৃতি শুক্রবার বিষয়টি নিয়ে দিয়ে গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য সহ সভানেত্রী রমা দাস বিজেপি-আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে তোপ দাগেন৷ তাঁর দাবি, রাজ্যে নারীরা নিরাপদ নন৷ এক অস্বাভাবিক পরিস্থিতি কায়েম হয়েছে৷


শুক্রবার আগরতলায় গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে গন অবস্থান পালন করা হয়েছে৷ সারা ত্রিপুরায় ১৫টি স্থানে এধরণের গন অবস্থানের আয়োজন নিয়েছে নারী সমিতি৷ এ-বিষয়ে রমা দাস বলেন, সারা ত্রিপুরায় প্রত্যেক মহকুমায় গন অবস্থানের চিন্তাভাবনা করেছিল নারী সমিতি৷ কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য ১৮টি স্থানে গণবস্থানের প্রস্তুতি নিয়েও ১৫টি স্থানেই কর্মসূচি পালনে সক্ষম হয়েছি৷ তাঁর অভিযোগ, পুলিশ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে অনুমতি দিতে অনীহা প্রকাশ করছে৷ ফলে, মানুষ ভয়ে আন্দোলনে ঝাঁপাতে পারছে না৷ তাঁর কটাক্ষ, মানুষের জনজোয়ার দেখে ভয় পেয়েছে শাসক দল৷ তাই, ভয়ভীতি প্রদর্শন করে মানুষের আওয়াজকে দমিয়ে রাখতে চাইছে৷


এদিন তিনি বলেন, এনআরসি, সিএএ এবং এনপিআর-র জন্য সারা দেশে আজ তোলপাড় অবস্থা৷ দিল্লি, অসমের পরিস্থিতি দেখে এর ভয়াবহতার অনুমান করা যায়৷ তাঁর দাবি, সিএএ এবং এনপিআর বাতিল করতে হবে এবং এনআরসি চালু করা যাবে না৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্রিপুরায় নারীরা সুরক্ষিত নন৷ ধর্ষণ, অপহরণের ঘটনায় এক অস্বাভাবিক পরিস্থিতি কায়েম হয়েছে৷ তিনি বিদ্রুপের সুরে আরও বলেন, ত্রিপুরায় গত ২২ মাসে ১৭৪২ জন মহিলা নিখোঁজ হয়েছেন৷ বিধানসভায় স্বরাষ্ট্র দফতর ওই তথ্য দিয়েছে৷ তাতে, সহজেই অনুমান করা যাচ্ছে নারীরা আজ ত্রিপুরায় কতটা নিরাপদে রয়েছেন৷ এদিকে, রাজ্যের অন্যান্য স্থানেও এদিন অনুরূপ গণবস্থান হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top