News Flash

  • Home
  • Uncategorized
  • ধলাই নদীতে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ খুনের অভিযোগ
Image

ধলাই নদীতে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ খুনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ২৭ ফেব্রুয়ারি৷৷ ধলাই জেলার আমবাসার জগন্নাথপুর এলাকায় ধলাই নদী থেকে আওলিরাই রিয়াং নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তার মাথায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে তাকে হত্যা করে মৃতদেহটি নদীতে ফেলে দেওয়া হয়েছে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এসডিপিওর নেতৃত্বে পুলিশ বাহিনী৷


পেশায় কাঠমিস্ত্রি অলিরাই রিয়াং- এর বাড়ি জগন্নাথপুর এলাকায়৷ এইদিন সকালে স্থানীয় লোকজন ধলাই নদীর জলে মৃতদেহ দেখতে পেয়ে অলিরাই রিয়াং-এর বাড়িতে খবর দেয়৷ পরে বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করে৷ মৃত ব্যক্তির মেয়ে জানিবুং রিয়াং জানান বুধবার রাতে তার বাবাার মোবাইলে কল করেছিল৷ তখন তার বাবা বলেছিল তিনি কোন অজ্ঞাত জায়গায় রয়েছেন৷ তিনি নিজে জায়গাটা চিনতে পারছেন না৷ ওনাকে যেন সেই জায়গা থেকে নিয়ে যায়৷ কিন্তু জানিবুং রিয়াং বাবার কথায় গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়েন৷ এদিন সকালে জানিবুং রিয়াং-এর বোনের জামাই মোবাইলে ফোন করে জানায় যে অলিরাই রিয়াং-এর মৃতদেহ উদ্ধার হয়েছে ধলাই নদী থেকে৷


সাথে সাথে ওনারা ঘটনাস্থলে ছুটে আসেন৷ এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ৷ পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসাপাতালে পাঠায়৷ আমবাসা থানার ওসি হিমাদ্রী সরকার জানান ঘটনার তদন্ত চলছে৷ মৃতব্যক্তির মুখমণ্ডলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ণ রয়েছে৷ এ থেকে একটা বিষয় স্পষ্ট যে অলিরাই রিয়াংকে হত্যা করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷ এখন দেখার পুলিশ এই হত্যার ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা৷ তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top