News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নয়নমুখী রাজনীতির সূচনা করেছেন প্রধানমন্ত্রী, দাবি নাড্ডার
Image

উন্নয়নমুখী রাজনীতির সূচনা করেছেন প্রধানমন্ত্রী, দাবি নাড্ডার

শিমলা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের মধ্যে উন্নয়নমুখী রাজনীতির যুগ শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে জানিয়েছেন বিজেপি সভাপতি জগত প্রকাশ নাড্ডা।

দলের সর্বভারতীয় সভাপতির হওয়ার পরে এই প্রথমবার হিমাচলপ্রদেশের শিমলা এসেছেন জগত প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার রাজ্য বিজেপির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জগত প্রকাশ বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে রিপোর্ট কার্ডের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। এই রিপোর্ট কার্ড প্রতি মাসেই সব কেন্দ্রীয় মন্ত্রীকে জমা দিতে হয়। এর ফলে সফলভাবে দেশে আয়ুষ্মান ভারত এবং উজ্জ্বলা যোজনা চলছে।

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, কংগ্রেস বরাবরই ভোটব্যাঙ্ক রাজনীতিকে প্রাধান্য দিয়ে এসেছে। আর বিজেপি দেশের হিতের জন্য রাজনীতি করেছে। সেই জন্য জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত হয়েছে।

উজ্জ্বলা যোজনার সাফল্য তুলে ধরে তিনি জানিয়েছেন, ৮ কোটি মানুষ এই যোজনার ফলে উপকৃত হয়েছে। আয়ুষ্মান ভারত থেকে লাভবান হয়েছে ৫৫ কোটি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বিশ্বজুড়ে একশো কোটি মানুষের স্বাস্থ্য বীমার লক্ষ্যমাত্রা রেখেছিল। যার অর্ধেকটা পূরণ করে দিয়েছে ভারত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top