News Flash

  • Home
  • Uncategorized
  • দায়িত্ব জ্ঞানহীন বিবৃতি জারি করা থেকে বিরত থাকা উচিত আন্তর্জাতিক সংগঠনগুলির, দাবি বিদেশমন্ত্রকের
Image

দায়িত্ব জ্ঞানহীন বিবৃতি জারি করা থেকে বিরত থাকা উচিত আন্তর্জাতিক সংগঠনগুলির, দাবি বিদেশমন্ত্রকের

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির হিংসা নিয়ে ইসলামিক দেশগুলির সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের  যাবতীয় দাবিকে খারিজ করে দিল ভারতের বিদেশমন্ত্রক।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের যা দাবি করেছে তা তথ্যগত ভাবে যথাযথ নয়। এমন ধরণের এক তরফা বিবৃতিতে আরও বেশি বিভ্রান্তি ছড়াচ্ছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের কাছে রবীশ কুমার অনুরোধ করেন যে, এমন ধরণের স্পর্শকাতর বিষয়ে দায়িত্ব জ্ঞানহীনের মতো বক্তব্য দেওয়া উচিত নয়। এমন ধরণের মন্তব্যের ফলে হিংসা আরও বেশি ছড়াচ্ছে।

উত্তর-পূর্ব দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে রবীশ কুমার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক  রাখার জন্য কাজ করে চলেছে পুলিশ। শান্তি বজায় রাখার জন্য বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রী। কি কারণে এমন পরিস্থিতি তৈরি হল তার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

উল্লেখ করা যেতে পারে, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের হচ্ছে মুসলমান রাষ্ট্রগুলির একটি গোষ্ঠী। এতে সৌদি আরব, কাতার, সিরিয়া, তুর্কি, সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান, বাংলাদেশ সহ একাধিক মুসলমান রাষ্ট্র রয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top