News Flash

  • Home
  • Uncategorized
  • প্রত্যেকেই চাইছেন হিংসা বন্ধ হোক : স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল
Image

প্রত্যেকেই চাইছেন হিংসা বন্ধ হোক : স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর-পূর্ব দিল্লির সামগ্রিক পরিস্থিতি যথেষ্ট  উদ্বেগজনক| মঙ্গলবার সকালে ফের নতুন করে সংঘর্ষ বাধে উত্তর-পূর্ব দিল্লির মৌজপুর ও ব্রহ্মপুরীতে| দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালীন একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে| দিল্লিতে ইতিমধ্যেই হিংসাত্মক ঘটনায় একজন পুলিশ হেড কনস্টেবল-সহ ৭ জনের মৃত্যু হয়েছে| দিল্লির এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| উদ্বিগ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও| উত্তর-পূর্ব দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| কেজরিওয়াল ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল, পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক, কংগ্রেস নেতা সুভাষ চোপরা, বিজেপি নেতা মনোজ তিওয়ারি, দিল্লির বিধায়ক রামবীর সিং বিধুরি-সহ অন্যান্যরা| বৈঠকে উত্ত-পূর্ব দিল্লির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে|

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ‘হিংসা বন্ধ হোক, তা প্রত্যেকেই চাইছেন| স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক ডেকেছিলেন, বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে| দিল্লিতে শান্তি ফিরে আসুক, তা নিশ্চিত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি রাজনৈতিক দল|’ উত্তর-পূর্ব দিল্লিতে বর্তমানে যা পরিস্থিতি, তাতে সেনাবাহিনী নামানো হতে পারে বলেও মনে করা হচ্ছে| কেজরিওয়াল জানিয়েছেন, ‘যদি প্রয়োজন হয়…আমি তেমনই মনে করছি…তবে এই মুহূর্তে পুলিশ ব্যবস্থা নিচ্ছে…আমাদের আশ্বাস দেওয়া হয়েছে (স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে) প্রয়োজন মতো পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হবে|’

উল্লেখ্য, উত্তর-পূর্ব দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার গভীর রাতেই জরুরি বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| প্রায় আড়াই ঘন্টার ওই বৈঠকে ছিলেন দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক, আইবি-র প্রধান অরবিন্দ কুমার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা-সহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকরা|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top