News Flash

  • Home
  • Uncategorized
  • আদালতে পিছিয়ে গেল শাহিনবাগ মামলার শুনানি

আদালতে পিছিয়ে গেল শাহিনবাগ মামলার শুনানি

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : শাহিনবাগ মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। ২৬ ফেব্রুয়ারি হবে এই মামলার শুনানি। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করার জন্য আদালত  আইনজীবী সঞ্জয় হেগড়ে এবং সাধনা রামচন্দ্রনকে মধ্যস্থতাকারী হিসেবে পাঠিয়েছিল। এদিন তাঁরা মুখবন্ধ খামে নিজেদের রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করেন। বিচারপতি সঞ্জয় কিশন কল এবং কে এম জোসেফের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন রিপোর্ট দেখার পরই পরবর্তী শুনানি হবে।

প্রায় দুই মাস ধরে রাস্তা আটকে শাহিনবাগে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলন চালাচ্ছে বিক্ষোভকারীরা। তার জেরে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দুই বর্ষীয়ান আইনজীবী সঞ্জয় হেগড়ে এবং সাধনা রামচন্দ্রনকে মধ্যস্থতাকারী হিসেবে পাঠায় সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত চেয়েছিল দুইমাস ধরে চলা আন্দোলন এবার বন্ধ হোক। আর আন্দোলন চালিয়ে নিয়ে যেতে চাইলে অন্যত্র তা করা হোক। সেই বার্তা দিতেই বিক্ষোভকারীদের সঙ্গে কথাবার্তা শুরু করেন দুই মধ্যস্থতাকারী।
মধ্যস্থতাকারী পাঠানোর বিষয়ে দেশের শীর্ষ আদালত আরও বলেছিল যে যদি এই প্রচেষ্টা পরেও যদি বিক্ষোভকারীরা  শাহিনবাগ ছেড়ে না দেয়, তবে বিষয়টি স্থানীয় প্রশাসনের হাতেই ছেড়ে দেওয়া হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top