News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও ভারত সফরে এসে সম্মানিত বোধ করছেন, টুইট ইভাঙ্কার
Image

আবারও ভারত সফরে এসে সম্মানিত বোধ করছেন, টুইট ইভাঙ্কার

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.):  আবারও ভারত সফরে এসে  সম্মানিত বোধ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। টুইট করে জানালেন সেকথা জানালেন ইভাঙ্কা ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা দু বছর আগে হায়দরাবাদে বিশ্ব বাণিজ্য সম্মেলনে এসেছিলেন। সেকথা স্মরণ করেছেন ইভাঙ্কা।

গতবারের সফরের ছবি ট্যুইটে শেয়ার করে তিনি লিখেছেন, হায়দরাবাদের গ্লোবাল এন্টারপ্রেনরিয়াল সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগ দেওয়ার দুবছর বাদে ভারতে ফিরে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাবার সঙ্গে ভারত সফরে রওনা হওয়ার আগে করা ট্যুইটে ভারত-মার্কিন বন্ধুত্বের প্রসঙ্গও টেনেছেন ইভাঙ্কা। লিখেছেন, বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্রের মহান বন্ধুত্ব এত জোরদার আগে কখনও ছিল না।

ইভাঙ্কার মার্কিন প্রেসিডেন্টের কন্যা হওয়ার পাশাপাশি আরেক পরিচয়, শিল্পোদ্যোগী হিসাবেও। চলতি সফরে তাঁর স্বামীও এসেছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top