News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ লক্ষাধিক টাকার মোবাইল সেট ও নেশা সামগ্রী উদ্ধার সীমান্তে
Image

১৫ লক্ষাধিক টাকার মোবাইল সেট ও নেশা সামগ্রী উদ্ধার সীমান্তে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় পাচার সামগ্রী আটক করেছে বিএসএফ৷ প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকার পাচার সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ৷


বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক অরুণ কুমার ভর্মা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার মতিনগর বিওপি এলাকায় টহল দেওয়ার সময় পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা৷ তাদের পিছু ধাওয়া নিলে পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ ওই এলাকায় তল্লাশি করে বিএসএফ জওয়ানরা ৯৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে৷ এগুলোর বাজারমূল্য আনুমানিক ১২ লক্ষ ৭৩ হাজার ৯০২ টাকা৷ এছাড়া ৮ হাজার ৮০০ টাকার ১,১১০টি ইনো প্যাকেট উদ্ধার করেছে৷ বিএসএফ জওয়ানরা উদ্ধারকৃত পাচার সামগ্রী সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে৷


এদিকে সীমান্ত এলাকায় নিষিদ্ধ নেশাসামগ্রীও উদ্ধার করেছে বিএসএফ৷ প্রায় ২ লক্ষ ৬৮ হাজার ৯০৯ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী বিএসএফ সীমান্ত এলাকা দিয়ে পাচার হওয়ার সময় উদ্ধার করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top