News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বাড়বাড়ন্ত কমে গিয়েছে, দাবি সেনাপ্রধানের
Image

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বাড়বাড়ন্ত কমে গিয়েছে, দাবি সেনাপ্রধানের

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : সেনাবাহিনীর সক্রিয়তা এবং আন্তর্জাতিক চাপের জেরে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বাড়বাড়ন্ত কমে গিয়েছে বলে দাবি করেছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভনে। 


বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং সন্ত্রাসবাদীদের আর্থিক লেনদেনের উপর নজরদারি চালানো সংস্থা এফএটিএফের একাধিক পদক্ষেপের কথা উল্লেখ করে সেনাপ্রধান বৃহস্পতিবার বলেন, আন্তর্জাতিক নজরদারির ফলে সীমান্তপার সন্ত্রাসের উপর লাগাম টানা গিয়েছে। এফএটিএফ আরও কড়া অবস্থান নিলে সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার অভ্যাস পুরোপুরি ছাড়তে বাধ্য হবে পাকিস্তান। 


উল্লেখ করা যেতে পারে, সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার জন্য এফএটিএফ কালো তালিকাভুক্ত হওয়ার খাড়া ঝুলছে পাকিস্তানের উপর। প্যারিসে আয়োজিত এফএটিএফের সভায় পাকিস্তানকে গ্রে লিস্টে(নজরদারি) রেখে দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়। 


চিনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পাকিস্তান যে জঙ্গিদের মদত দিয়ে চলেছে, তা ভাল করে জানে চিন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ১৫ থেকে ২০টি জঙ্গি শিবির রয়েছে। সেখানে ২৫০ থেকে ৩০০ জঙ্গি রয়েছে। সীমান্তে তৎপর রয়েছে ভারতীয় সেনা। 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top