News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা ও অসম বাদে নাগাল্যান্ডে বাণিজ্যিক সম্ভাবনা দেখছে ওএনজিসি
Image

ত্রিপুরা ও অসম বাদে নাগাল্যান্ডে বাণিজ্যিক সম্ভাবনা দেখছে ওএনজিসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা ও অসম বাদে উত্তর পূর্বাঞ্চলে নাগাল্যান্ডে বাণিজ্যিক সম্ভাবনা দেখতে পারছে অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কপর্োরেশন(ওএনজিসি)৷ সংস্থার সিএমডি শশী শঙ্কর আজ জানিয়েছেন, নাগাল্যান্ডে ৫০০ মিলিয়ন মেট্রিক টন (এমএমটি) হাইড্রোকাবর্োন পাওয়া যাবে৷ সে মোতাবেক চুক্তিবদ্ধ হওয়ার জন্য নাগাল্যান্ড সরকারকে খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, দেশের অন্যান্য ওএনজিসি এসেটের মোট গ্যাস উত্তোলনের ৩১ শতাংশ শুধু ত্রিপুরায় পাওয়া যাচ্ছে৷ ত্রিপুরায় প্রায় ১.৫ বিলিয়ন কিউবিক মিটার(বিসিএম) গ্যাস উত্তোলন হচ্ছে৷


আজ সাংবাদিক সম্মেলনে ওএনজিসি’’র সিএমডি শশী শঙ্কর বলেন, সারা বিশ্বে ৩৯৩৭ বিসিএম গ্যাস উত্তোলন হচ্ছে৷ তার মধ্যে ভারতে ৩২.৮৭ বিসিএম গ্যাস উত্তোলন হচ্ছে৷ তিনি বলেন, ভারতে উৎপন্ন মোট গ্যাসের ১.৫ বিসিএম ত্রিপুরায় উত্তোলন হচ্ছে৷ তিনি জানান, ওএনজিসি’’র গ্যাস সবচেয়ে বেশি নিচ্ছে ওটিপিসি৷


ওএনজিসি’’র সিএমডি শশী শঙ্কর আজ জানিয়েছেন, ত্রিপুরা ও অসম বাদে উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ডে৷ ওই রাজ্যে ৫০০ এমএমটি হাইড্রোকাবর্োন পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে৷ তিনি বলেন, নাগাল্যান্ড সরকারের কাছে খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, একাধিকবার ওই বিষয়ে চর্চা হয়েছে৷ এদিকে, ত্রিপুরায় খুবালে ২ বছরের মধ্যে গ্যাস উত্তোলন শুরু হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top