News Flash

  • Home
  • Uncategorized
  • দু’টি পিস্তল ও ৫২৮ রাউন্ড গুলিসহ এনএলএফটির তিন জঙ্গীর আত্মসমর্পণ
Image

দু’টি পিস্তল ও ৫২৮ রাউন্ড গুলিসহ এনএলএফটির তিন জঙ্গীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ নিষিদ্ধ ঘোষিত এন এল এফ টি জঙ্গি সংগঠনের তিন কট্টর সদস্যের আত্মসমর্পণ৷ মঙ্গলবার সকালে বি এস এফ- ত্রিপুরা ফ্রন্টিয়ারের গকুলনগর স্থিত ক্যাম্পে আত্মসমর্পণ করে এই তিন কট্টর সদস্য৷ আত্মসমর্পণ কালে তারা দুটি পিস্তল, দুটি ম্যাগজিন এবং ৫২৮ রাউন্ড গুলি জমা দেয়৷


এন এল এফ টি-র আত্মসমর্পণকারীরা হল জঙ্গীদলের স্বঘোষিত সেকেন্ড ইন কামান্ড স্বর্ণ কুমার ত্রিপুরা (২৯), জর্মরাম ত্রিপুরা (২২)৷ তাদের দুজনের বাড়ি দক্ষিন জেলার মনু বাজার থানার অন্তর্গত ছোট শাঁখবাড়ি এলাকায়৷ আত্মসমর্পণকারী তৃতীয় সদস্যর নাম সুদর্ম রিয়াং (৩৮), বাড়ি উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজার থানার অন্তর্গত আশাপাড়া৷ এরা প্রত্যেকেই এন এল এফ টি-র সুরেন দেববর্মা গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিল৷ এদিন বি এস এফ- ত্রিপুরা ফ্রন্টিয়ারের গকুলনগরের ডেপুটি ইনসপেক্টর জেনারেল রাকেশ রঞ্জণ লালের হাতে অস্ত্র সহ আত্মসমর্পণ করে তারা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top