News Flash

  • Home
  • Uncategorized
  • কৃমিনাশক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের খাওয়ানো হল ট্যাবলেট
Image

কৃমিনাশক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের খাওয়ানো হল ট্যাবলেট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি ৷৷ ১৭ ফেব্রুয়ারি জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন সুকলেও ছাত্রছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়৷ ১ থেকে ১৯ বছরের ছেলেমেয়েদের এই ট্যাবলেট খাওয়ানো হয়৷ শিশু বিহার সুকলেও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়৷ সুশৃঙ্খলভাবে ছাত্রছাত্রীদের ট্যাবলেট খাওয়ানো হয়৷ ছাত্রছাত্রীদের মধ্যে এনিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ কোথাও থেকে কৃমিনাশক ওষুধ খাওয়ায় অসুস্থ হয়ে পড়ার কোন খবর নেই৷
কৃমিনাশক দিবস উপলক্ষ্যে সোমবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়েও ছাত্রীদের ট্যাবলেট খাওয়ানো হয়৷ ভরা পেটে ওষুধ খাওয়ানো হয়৷ যারা বাড়ি থেকে ভাত খেয়ে আসেনি তাদেরকে বাড়িতে গিয়ে খাবার জন্য কৃমিনাশক ট্যাবলেট দিয়ে দেওয়া হয়৷


মোহনপুরের বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক জাতীয় কৃমিনাশক দিবসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ গাছে জল সিঞ্চনের মাধ্যমে জেলাভিত্তিক কৃমিনাশক দিবসের উদ্বোধন করে তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষিত থাকলেই শিক্ষা সুরক্ষিত থাকবে৷ সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি বিদ্যালয়ের ১ থেকে ১৯ বছর বয়সী সবাইকে এই ঔষুধ খাওয়ানো হবে৷ তিনি আরও বলেন, খোলা মাঠে মলত্যাগ করা একেবারেই বন্ধ করতে হবে৷ খাওয়ার আগে ভাল করে হাত ধোওয়া, হাওয়াই চপ্পল পরে টয়লেট যাওয়া, খাওয়ার পরে হাত ধোওয়া এগুলিকে অভ্যাসে পরিণত করতে হবে৷ প্রধান অতিথির ভাষণে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব বলেন, এই কর্মসূচি সফল করে তোলার জন্য সবাই এগিয়ে আসলেদ্দর ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে৷

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক সুদীপ দেববর্মা, জাতীয় কৃমিনাশক দিবসের কর্মসূচির রাজ্যের নোডাল অফিসার ডাঃ দীপ কুমার দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক যোগমায়া চাকমা৷ স্বাগত ভাষণ রাখেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিষ দাস৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মোহনপুরের মহকুমা শাসন প্রসূন দে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top