News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষিই ভারতের অর্থনীতির মেরুদণ্ড তাই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

কৃষিই ভারতের অর্থনীতির মেরুদণ্ড তাই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ কৃষিই ভারতের অর্থনীতির মেরুদণ্ড৷ তাই, কৃষির উন্নয়ন ও কৃষকের কল্যাণ সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র৷ আজ গোমতি জেলার কাকড়াবনে জেলা শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (ডায়েট) প্রাঙ্গণে তিন দিনব্যাপী গোমতি জেলাভিত্তিক কিষাণ মেলা ও প্রদর্শনী ২০২০-এর উদ্বোধন করে এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, কৃষি হচ্ছে ভারতের আত্মা৷ দেশের বা রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে অগ্রাধিকারের ভিত্তিতে কৃষির উন্নয়ন ঘটাতে হবে৷ তাঁর মতে, এই উন্নয়নের মূল চালিকাশক্তি হল কৃষক৷ তাই ত্রিপুরা সরকার কৃষক ও কৃষি কল্যাণে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, সময়োপযোগী বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে কৃষকরা যাতে উন্নত ফসল ফলানোর মাধ্যমে নিজেদের স্বয়ংসম্পূর্ণ করতে পারে ত্রিপুরা সরকার সেই দিশায় কাজ করে চলছে৷


তিনি বলেন, রাজ্যের অর্থনৈতিক বিকাশে কৃষি, মৎস্য, পশুপালন, দুগ্দ উৎপাদন দফতরগুলি বিশেষ ভূমিকা নিতে পারে৷ সরকার প্রয়োজনীয় নীতি নির্ধারণ করবে, কিন্তু বাস্তবায়িত করার জন্য সব অংশের জনগণের অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা অত্যন্ত জরুরি৷ এই কাজে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর সহযোগিতা কামনা করেছেন৷ তাঁর কথায়, ফুড কপর্োরেশন অব ইন্ডিয়া (এফসিআই)-র মাধ্যমে কৃষকদেরর কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় ত্রিপুরার জন্য এক নতুন দিশা৷ বিগত অর্থ বছরে রাজ্যের ২ লক্ষ ২১ হাজার কৃষক এফসিআই-এর কাছে ধান বিক্রয় করে আর্থিক দিক দিয়ে লাভবান হয়েছেন৷
তাঁর দাবি, ত্রিপুরায় এখন পর্যন্ত ২ হাজার হেক্টর কৃষিজমি জৈব পদ্ধতিতে চাষাবাদের আওতায় আনা হয়েছে৷ ভবিষ্যতে আরও ৩ হাজার হেক্টর জমি জৈব পদ্ধতিতে চাষাবাদের আওতায় আনা হবে৷

তাঁর আরও দাবি, মৎস্যচাষে রাজ্যকে স্বয়ম্ভর করার লক্ষ্যে গোমতি জেলার কাকড়াবনে সুখসাগরজলাকে সংস্কার, ছোট ছোট পুকুর খনন ও সমবায় সমিতি গঠনের মাধ্যমে উন্নত প্রযুক্তি ব্যবহার করে চারাপোনা চাষের উদ্যোগ গ্রহণ করতে পারলে মৎস্য উৎপাদনের পাশাপাশি রাজ্যের আর্থিক উন্নয়ন তরান্বিত হবে৷
মুখ্যমন্ত্রী বলেন, এমজিএনরেগা প্রকল্পে আগের তুলনায় বর্তমানে অধিক শ্রমদিবস সৃষ্টি করে গ্রামীণ জনগণের কাছে আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে৷ কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে উন্নীত করা হয়েছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কাকড়াবন ব্লকে মোট ৩ হাজার ৮১৭ জন কৃষক উপকৃত হয়েছেন৷ এই প্রকল্পে সুবিধাভোগীদের ৩ কিস্তিতে ৬ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, আগামী ২০২২ সালের মধ্যে রাজ্যের সমস্ত পরিবারে পাইপ লাইনে পরিস্রোত পানীয়জল পৌঁছে দেওয়ার কাজ চলছে৷ এর জন্য রাজ্য সরকার অটল জলধারা যোজনা চালু করেছে৷ এ প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলি যথাযথ বাস্তবায়নের জন্য জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন৷


তিনি আরও বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের আর্থিক বরাদ্দ পাওয়ার পর চলতি কাজগুলি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে৷ পরিশেষে মুখ্যমন্ত্রী বলেন, গান্ধীজির স্বপ্ণকে বাস্তবায়িত করার লক্ষ্যে গ্রামীণ এলাকার উন্নয়নের মাধ্যমে গ্রাম স্বরাজ অভিযান কর্মসূচি চলছে৷ তাঁর মতে, গ্রামের উন্নয়ন হলেই রাজ্যের উন্নয়ন হবে৷ রাজ্যের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে৷ আর দেশের উন্নয়ন হলে ভারত বিশ্বের শ্রেষ্ঠ আসন লাভ করতে পারবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top