News Flash

  • Home
  • Uncategorized
  • সরল হচ্ছে প্যান কার্ড প্রক্রিয়া, অর্থ ও কর পরামর্শ বিষয়ক পেশাদারদের সঙ্গে আলোচনায় জানালেন সীতারামণ
Image

সরল হচ্ছে প্যান কার্ড প্রক্রিয়া, অর্থ ও কর পরামর্শ বিষয়ক পেশাদারদের সঙ্গে আলোচনায় জানালেন সীতারামণ

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): শুক্রবার নীতি আয়োগে অর্থ ও কর পরামর্শ বিষয়ক পেশাদারদের সঙ্গে একটি আলোচনা চক্রে যোগ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিনের আলোচনায় অর্থমন্ত্রী বলেন, আমাদের মধ্যে স্বতন্ত্র এবং খোলামেলা আলোচনা হবে, যা ধারণাগুলির জন্য গ্রহণযোগ্য এবং যেখানে আপনারা সকলেই আপনাদের মতামত ভাগ করে নিতে পারেন। বৈঠকে সবাইকে আশ্বাস দিয়ে নির্মলা সীতারমণ বলেন যে, প্যান কার্ড পাওয়ার প্রক্রিয়াটি আরও সরল করা হবে।

অর্থমন্ত্রী বলেন, যে কোনও ব্যক্তি আয়কর বিভাগের ওয়েবসাইটে গিয়ে এই সুবিধা নিতে পারবেন। এজন্য তাকে আধার কার্ডের নম্বর দিতে হবে। এরপরে তিনি ওই আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইলে একটি ওটিপি পাবেন। ওটিপি আধার তথ্য যাচাই করবে এবং অবিলম্বে প্যান কার্ড জারি করা হবে এবং গ্রাহকরা তাদের ই-প্যান ডাউনলোড করতে সক্ষম হবেন।

উল্লেখযোগ্য, সরকার প্যান কার্ডের সঙ্গে আধারকে সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে। দেশে ৩০.৭৫ কোটিরও বেশি প্যান হোল্ডার রয়েছে। তবে, ২০২০ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত ১৭.৫৮ কোটি প্যান  কার্ড হোল্ডার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করেনি। সম্প্রতি এই সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত। এর মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর এভাবে অনলাইনে প্যান কার্ড তৈরি করলে আলাদা করে আধার সংযুক্তিকরণের প্রয়োজন হবে না। ফলে এক কাজেই দু’কাজ হয়ে যাবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top