News Flash

  • Home
  • Uncategorized
  • অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আশ্রম চৌমুহনির বাঁধের পাড়ে বাঁশ গাছের ঝোপ সংলগ্ণ এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতের নাম হেমেন্দ্র দেবনাথ৷ তিনি একজন অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান৷ গত ২৭ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন৷


শুক্রবার পচা গন্ধ পেয়ে স্থানীয় লোকজনরা পূর্ব থানার পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে পচা গলা মৃতদেহটি উদ্ধার করে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আশ্রম চৌমুহনি এলাকা থেকে অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ গত ২৭ জানুয়ারি থেকে ওই অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান নিখোঁজ ছিলেন৷ অবশ্য এ ব্যাপারে থানায় কোন ডাইরি করেনি তার পরিবার৷ শনিবার সকালে পূর্ব থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পচা গলা মৃতদেহটি উদ্ধার করে৷
প্রথমদিকে মৃতের পরিচয় জানতে পারেনি পুলিশ৷ চাঞ্চল্যকর এই ঘটনার খবর পেয়ে পুলিশের পদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে ছুটে যান৷ ডগ স্কোয়াড এবং ফরেনসিক ল্যাবের কর্মীরাও সেখানে ছুটে যায়৷ এরই মধ্যে এক মহিলা এসে মৃতদেহটি শনাক্ত করেন৷

ওই মহিলার নাম মৌসুমী দেবনাথ৷ মৃত হেমেন্দ্র দেবনাথ তার স্বামী বলে জানান৷ তিনিই পুলিশকে জানিয়েছেন গত ২৭ জানুয়ারি থেকে হেমেন্দ্র দেবনাথ নিখোঁজ ছিলেন৷ পরিবারে তেমন কোন ঝগড়াঝাটি ছিল না বলেও তিনি দাবি করেন৷
তবে কেন ওই ব্যক্তি আত্মহত্যা করবেন সেই প্রশ্ণ মাথাচাড়া দিয়ে উঠেছে৷ এর পেছনে অন্যকোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ আশ্রম চৌমুহনি এলাকায় মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার মানুষজন সেখানে ছুটে যান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top