News Flash

  • Home
  • Uncategorized
  • ফেণী নদীর ওপর নির্মীয়মাণ মৈত্রী সেতুর শাটারিং খুলে ৪ শ্রমিক ঘায়েল
Image

ফেণী নদীর ওপর নির্মীয়মাণ মৈত্রী সেতুর শাটারিং খুলে ৪ শ্রমিক ঘায়েল

আগরতলা, ১৩ ফেব্রুয়ারী (হিঃসঃ)৷৷ ভারত- বাংলাদেশ সীমান্তে ফেণী নদীর ওপর মৈত্রী সেতু নির্মাণের কাজে সিগমেন্টের শাটারিং খুলে পড়ায় তার নীচে চাপা পড়ে চার শ্রমিক আহত হয়েছেন৷ চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ার তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷
বৃহস্পতিবার বিকাল প্রায় সাড়ে তিনটা নাগাদ আচমকা সিগমেন্টের শাটারিং খুলে পড়ে যায়৷

সে সময় সেরাজুন হক (৩৮), রফিকুল ইসলাম (২৩), মহম্মদ আলাউদ্দিন (৪৫) এবং সফিকুল ইসলাম (৩৮) নামের চার শ্রমিক কাজ করছিলেন৷ শাটারিং খুলে পড়ে যাওয়ায় তারা উপর থেকে নীচে পড়ে যান৷ এতে সেরাজুন হক পায়ে গুরুতর চোট পান৷ বাকি তিনজনও আহত হয়েছেন৷ সঙ্গে সঙ্গে তাদের সাব্রুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেরাজুনের পায়ের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করেছেন৷ বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷


ঘটনা সম্পর্কে রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন আমরা কাজ করছি৷ ঝুঁকি থাকলেও এতদিন কোনও দুর্ঘটনা হয়নি৷ আজ হঠাৎ শাটারিং কেন খুলে পড়ল বুঝতে পারছি না৷ তিনি বলেন, মৈত্রী সেতুর কাজ জোর কদমে চলছে৷ নির্দিষ্ট সময় বেঁধে নিয়ে নির্মাণ কাজ সমাপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে৷


নির্মাণকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মী বলেন, যথেষ্ট নিরাপত্তা অবলম্বন করেই সেতু নির্মাণের কাজ চলছে৷ নির্মাণ শ্রমিক এবং অন্যান্যদের সুরক্ষার সম্পূর্ণ খেয়াল রাখা হয়েছে৷ তবুও আজকের এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে হবে৷ এদিকে, স্থানীয় জনগণ এদিনের ঘটনার জন্য নির্মাণ সংস্থার গাফিলতিকে দায়ী করেছেন৷ স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে গুণমান সম্ভবত বজায় রাখা হচ্ছে না৷ তাই, এ ধরনের দুর্ঘটনা ঘটেছে৷ তাঁদের আশঙ্কা, সেতু নির্মাণ হওয়ার পর এমন বিপদ যেন না ঘটে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top