News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক
Image

ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক

লন্ডন, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। ৩৯ বছরের ওই যুবক ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের চেয়ারম্যান এন আর নারায়ণমূর্তির জামাতা। বৃহস্পতিবার তাঁকে দেশের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আগে আরেক ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব নিষুক্ত হন। তারপরই বরিস জনসনের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ঋষি সুনক। সুনকের পূর্বপুরুষরা পাঞ্জাব থেকে পূর্ব আফ্রিকায় চলে গিয়েছিলেন। পরে সেখান থেকে ব্রিটেনে গিয়ে বসবাস করতে শুরু করেন। বর্তমানে ইয়র্কশায়ারের রিচমন্ড এলাকা থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন সুনক।

ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা এনআর নারায়ণমূর্তির মেয়ে অক্ষতা মূর্তির সঙ্গে বিয়ে হয়েছে তাঁর। কয়েকদিন বাদেই ব্রিটেনের জাতীয় বাজেট পেশ হবে। তার আগে নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন ব্রিটেনের অর্থমন্ত্রী সাজিদ জাভেদ। এরপরই বৃহস্পতিবার ঋষি সুনককে চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার হিসেবে নিযুক্ত করে বরিস জনসন। ব্রিটেনের মন্ত্রিসভায় এই পদ অর্থমন্ত্রীর সমতুল্য হিসেবেই পরিগণিত হয়।। এর আগে ৩৯ বছরের ঋষি ব্রিটেনের ট্রেজারির প্রধান সচিব পদে নিযুক্ত ছিলেন। এখন থেকে প্রীতি প্যাটেলের সঙ্গে থেকে ব্রিটেনের অর্থ মন্ত্রকের দায়িত্বও সামলাবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, হ্যাম্পশায়ারে জন্ম নেওয়া ঋষি সুনক ২০১৫ সাল থেকে ইয়র্কশায়ারের রিচমন্ডের সাংসদ। এর পাশাপাশি স্থানীয় প্রশাসনের একটি দফতরের জুনিয়র মিনিস্টার হিসেবে দায়িত্বও সামলেছিলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top