News Flash

  • Home
  • Uncategorized
  • আগুনের তীব্রতায় জম্মুতে বহুতল ভেঙে মৃত্যু ২ জন দমকল কর্মীর, আহত ৬ জন
Image

আগুনের তীব্রতায় জম্মুতে বহুতল ভেঙে মৃত্যু ২ জন দমকল কর্মীর, আহত ৬ জন

জম্মু, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড জম্মুতে| বুধবার ভোররাত তিনটে নাগাদ জম্মু শহরের তালাব টিল্লোর গোলেপুল্লি এলাকায় অবস্থিত একটি তিন-তলা বহুতলে ভয়াবহ আগুন লাগে| আগুনের লেলিহান শিখায় দাউদাউ করে জ্বলতে থাকে বহুতলের বিভিন্ন সরঞ্জাম| গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়| প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন| এরপর ভোর ৪.৪৮ মিনিট নাগাদ দমকলে খবর দেওয়া হয়| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন|

দমকল কর্মীরা আগুন নেভানোর সময় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি| পাঁচজন দমকল কর্মী-সহ বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন| ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ২ জন দমকল কর্মী| এছাড়াও আরও ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় সকাল ৫.৩০ মিনিট নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন| কী কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে দেখা হচ্ছে| দমকল এবং জরুরি সার্ভিসেস-এর ডিরেক্টর জেনারেল ভি কে সিং জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে ২ জন দমকল কর্মীর দেহ উদ্ধার করা হয়েছে| আরও একজন সম্ভবত ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন| মৃতদের নাম হল-বিমল কুমার রায়না এবং রতন মন্দ| ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন দমকল কর্মী মহম্মদ আসলাম| ভি কে সিং জানিয়েছেন, এদিন সকালেই ৪ জন সাধারণ নাগরিক এবং ২ জন দমকল কর্মীকে উদ্ধার করা হয়েছিল| তাঁরা সামান্য আহত হয়েছেন। দমকল ও পুলিশের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগায় এনডিআরএফ এবং এসডিআরএফ-ও|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top