News Flash

  • Home
  • Uncategorized
  • সম্মানীয় অতিথিদের স্মরণীয় অভ্যর্থনা জানাবে ভারত, ট্রাম্পের সফর নিয়ে টুইট মোদীর

সম্মানীয় অতিথিদের স্মরণীয় অভ্যর্থনা জানাবে ভারত, ট্রাম্পের সফর নিয়ে টুইট মোদীর

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): আসন্ন ভারত সফর নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| ভারতে আসার জন্য যথেষ্ট মুখিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট| সম্মানীয় অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য ভারতও প্রস্তুত রয়েছে| ট্রাম্পের আসন্ন ভারত সফর নিয়ে বুধবার টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন, এজন্য অত্যন্ত আনন্দিত| আমাদের সম্মানীয় অতিথিদের স্মরণীয় অভ্যর্থনা জানাবে ভারত|’

প্রধানমন্ত্রী টুইটারে আরও লিখেছেন, ‘এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ| ভারত-আমেরিকার বন্ধুত্বকে আরও মজুবত করতে এই সফর…গণতন্ত্র এবং বহুত্ববাদের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারত ও আমেরিকা|’ উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসছেন ২৪ ফেব্রুয়ারি| দু’দিনের এই সফরে নয়াদিল্লি ছাড়াও আহমেদাবাদে ‘কেমছো ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি| সূত্রের খবর, এই সফরেই আমেরিকার কাছ থেকে ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চলেছে ভারত| 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top