News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটাররাই প্রকৃত রাজা, আপের জয় প্রসঙ্গে নীতিশ
Image

ভোটাররাই প্রকৃত রাজা, আপের জয় প্রসঙ্গে নীতিশ

পাটনা, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ভোটাররাই প্রকৃত রাজা। দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনই জানিয়েছে জেডি(ইউ) নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

উল্লেখ করা যেতে দিল্লির একাংশে বিহার রাজ্য থেকে আসা জনগণের কথা মাথায় রেখে দিল্লিতে দুইটি বিধানসভা আসন জেডি(ইউ) জন্য ছেড়ে ছিল বিজেপি। রাজধানীতে ভোট প্রচার করতে এসেছিলেন স্বয়ং নীতিশ কুমার সহ জেডি(ইউ)-র শীর্ষ নেতারা। কিন্তু কোনও লাভ হয়নি। দুটি আসনেই হেরেছে নীতিশের দল। দলের এই বিপর্যয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বর্ষীয়ান জেডি(ইউ) নেতা অশোক চৌধুরী। অন্যদিকে, আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি জানিয়েছেন, সাম্প্রদায়িক রঙ লাগাতে চেয়েছিল বিজেপি। কিন্তু ব্যর্থ হয়েছে।

অন্যদিকে, জেডি(ইউ) থেকে অপসারিত নেতা প্রশান্ত কিশোর উচ্ছাস প্রকাশ করে নিজের ট্যুইটবার্তায় লিখেছেন, ভারতের আত্মাকে রক্ষা করার জন্য দিল্লিকে ধন্যবাদ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top