News Flash

  • Home
  • Uncategorized
  • চাষে কীটনাশকের প্রয়োগ নিয়ে আশঙ্কা বিশিষ্ট কৃষিবিজ্ঞানীর
Image

চাষে কীটনাশকের প্রয়োগ নিয়ে আশঙ্কা বিশিষ্ট কৃষিবিজ্ঞানীর

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি. স.) :  ভারতের কৃষিক্ষেত্রে কীটনাশকের প্রয়োগ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী বিএল জালালি। মঙ্গলবার ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থার (আইএআরআই) এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

অধ্যাপক জালালি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোয় কৃষিক্ষেত্রে যে পরিমাণ কীটনাশক ব্যবহৃত হয়, বারতে ব্যবহৃত হয় তার অনেকগুন বেশি। এর একটা মারাত্মক প্রভাব পড়ে। আমাদের দেশে চাষের কাজে কীটনাশক ‘মিসইউজড‘, ‘ওভারইউজড‘ এবং ‘ডিসইউজড‘।  এই বিষয়ের সঙ্গে আবহাওয়ার পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন প্রভৃতির ওপর কৃষির চরিত্র বদলের দিকে নজর রাখতে হবে।

নবীন কৃষিবিজ্ঞানীদের উদ্দেশে জালালি বলেন, আপনারা জাতির ভবিষ্যৎ গঠনে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেন। তবে, সংখ্যার নিিখে নয়, গবেষণার মানের দিকে নজর দিতে হবে। ‘আউটপুট’ খুব ভাল। কিন্তু ‘আউটকাম’ কি সত্যি আশাপ্রদ? নিবিড়ভাবে তা খতিয়ে দেখতে হবে। গবেষণার ভিত্তি আরও গভীর হওয়া প্রয়োজন।

জালালি বলেন, আমার প্রায় ৪৫ বছরের অভিজ্ঞতায় দেখেছি ভারতের কৃষি গবেষণার মানোন্নয়ন হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক কাজ করেছে আইএআরআই। কিন্তু আমি চাই প্রতিষ্ঠানের প্রথম আই-তে সবাই ইন্ডিয়ার বদলে ইন্টারন্যাশনাল বুঝুক। আলোচনায় জালালি ছাড়া মঞ্চে ছিলেন প্রতিষ্ঠানের ডিন ডঃ রশ্মি আগরওয়াল এবং বরিষ্ঠ অধ্যাপক নীরা সিং। নয়াদিল্লির কেএস কৃষ্ণাণ মার্গে প্রতিষ্ঠানের পুশা ক্যাম্পাসে এ দিনের অনুষ্ঠান ছিল আইএআরআই-এর ৫৮-তম স্নাতকোত্তর পাঠ্যক্রম উপলক্ষে। আলোচনার শিরোনাম ছিল সিগনিফিক্যান্ট এডুকেশনাল অ্যাচিভমেন্ট‘।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top