News Flash

  • Home
  • Uncategorized
  • বনধের জেরে বিপর্যস্ত উপত্যকার জনজীবন
Image

বনধের জেরে বিপর্যস্ত উপত্যকার জনজীবন

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির সংসদ হামলার মূলচক্রী আফজাল গুরুর মৃত্যুবার্ষিকীতে রবিবার জম্মু ও কাশ্মীরজুড়ে বনধের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। তার জেরে জনজীবন ব্যাহত হয় উপত্যকাজুড়ে। সকালের দিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও বিকেলের দিকে পুনরায় চালু করা হয় ইন্টারনেট পরিষেবা।

এদিন বনধের জেরে দোকানপাট শ্রীনগরের হরিসিং হাই ষ্ট্রীট মার্কেটে বন্ধ ছিল। যদিও শ্রীনগরের রিগ্যাল চক, মৌলানা আজাদ রোড, মহারাজ বাজারে কয়েকটি গাড়ি ও গুটিকতক পর্যটককে দেখা গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। উত্তর কাশ্মীরের সোপোরোতে আফজলের বাসভবনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

উল্লেখ করা যেতে পারে ২০১৩ সালে তিহার জেলে ফাঁসি হয় সংসদ হামলার মুলচক্রী আফজাল গুরুরের। তারপর থেকে তার মৃত্যুবার্ষিকীতে বনধের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top